RITES Recruitment 2026

সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ রাইটস লিমিটেড-এ, কোথায় হবে কর্মক্ষেত্র?

নিযুক্তদের মাসিক বেতন বাবদ প্রতি মাসে ৫০,৭২১ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০৪
RITES Limited

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ। সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে।

Advertisement

সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। সংস্থায় কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ। নিযুক্তদের পোস্টিং হবে গুজরাতে। তাঁদের মাসিক বেতন বাবদ প্রতি মাসে ৫০,৭২১ টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৫৫ বছর বয়সিরা। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন আট বছরের পেশাগত অভিজ্ঞতার।

চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর অনলাইন বা অফলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন