JRF Vacancy 2026

জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদনের শেষ দিন কবে?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স, ফিজ়িক্স, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, ম্যাটেরিয়ালস সায়েন্স অথবা ন্যানোটেকনোলজি বিষয়ে এমটেক বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৬:৪৮

ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফিজ়িক্স-এর সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স, ফিজ়িক্স, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, ম্যাটেরিয়ালস সায়েন্স অথবা ন্যানোটেকনোলজি বিষয়ে এমটেক বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৪ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন