BDL Recruitment 2025

ভারত ডায়নামিক্স লিমিটেডে ৪৯টি শূন্যপদ, কী ভাবে আবেদন করবেন?

ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২১:৩০
Bharat Dynamic Limited.

ছবি: সংগৃহীত।

ভারত ডায়নামিক্স লিমিটেডে কর্মখালি। এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা অনুযায়ী, ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৯।

Advertisement

কোন পদে কারা আবেদন করতে পারবেন?

ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ফিন্যান্স, পাবলিক রিলেশন, হিউম্যান রিসোর্সেস, বিজ়নেস ডেভেলপমেন্ট, স্নাতকদের নিয়োগ করা হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

আইনে স্নাতকদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বয়স ২৮ বছর, সিনিয়র ম্যানেজারের বয়স ৪৫ বছর এবং ডেপুটি জেনারেল ম্যানেজারের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

ম্যানেজমেন্ট ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতন হিসাবে পাবেন। সিনিয়র ম্যানেজারের বেতনক্রম ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা এবং ডেপুটি জেনারেল ম্যানেজারকে প্রতি মাসে ৮০,০০০ টাকা থেকে শুরু করে ২,২০,০০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদন জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আবেদন গ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন