Nabanita Das

শুক্রবারেও শরীরচর্চা করেছেন, আচমকাই অসুস্থ অভিনেত্রী নবনীতা, কী হয়েছে নায়িকার?

শুক্রবারেও নিয়ম মেনে শরীরচর্চা করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস। তার পরে হঠাৎ কী হল তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬
কী হয়েছে অভিনেত্রী নবনীতা দাসের?

কী হয়েছে অভিনেত্রী নবনীতা দাসের? ছবি: সংগৃহীত।

চোখেমুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী নবনীতা দাস। অভিনেত্রীর এমন ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। আচমকাই অসুস্থ তিনি। শুক্রবারেও নিয়ম মেনে শরীরচর্চা করেছিলেন তিনি। তার পরে হঠাৎ কী হল তাঁর?

Advertisement

কী হয়েছে নবনীতার? তা জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। কিন্তু ফোন বেজে গিয়েছে। কোনও উত্তর মেলেনি। তবে ঘনিষ্ঠসূত্রে খবর, চিকিৎসক কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। তবে খুব যে চিন্তার কারণ রয়েছে তেমন নয়। যদিও তিনি অসুস্থ বলেই এখন কারও সঙ্গে ফোনে কথা বলছেন না।

অনেক দিন হল ক্যামেরার সামনে দেখা যায়নি তাঁকে। তবে অভিনেত্রী সমাজমাধ্যমে খুবই সক্রিয়। এ প্রসঙ্গে আগে অভিনেত্রী বলেছিলেন, “আমি এখন কিছু দিন নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি ক্যামেরা থেকে দূরে থাকার। বেছে কাজ করতে চাইছি। আর তা ছাড়া বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে মিলে আমাদের একটা ব্যবসা আছে। সেই কাজে আমাকে যাতায়াত করতে হয়। অন্যান্য কাজেও মন দিচ্ছি আমি। তা বলে অভিনয় যে একেবারেই করব না, সে কথা বলছি না। কারণ, ভাল কাজ এলে কেন করব না?” অভিনয় ছাড়া আপাতত নিজের ব্যবসার দিকেই মন দিতে চান অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন