Ramayan movie

পর্দায় সীতা হতে চেয়েছিলেন আলিয়া! স্বামী রণবীর যদিও সাই পল্লবীর পক্ষে, দক্ষিণী অভিনেত্রীকে নিয়ে কী বললেন?

ছবিশিকারিরা একসময়ে তাঁকে দেখে ‘সীতা মা, সীতা মা’ বলে ডাকতেই হালকা করে হাসতেন আলিয়া। অনুরাগীদের দাবি, ওই ডাকে সম্মতিসূচক মাথাও নাড়তেন আলিয়া। তবে শেষমেশ তা বাস্তবায়িত হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:০৬
রণবীরের ছবিতে কেন সীতা হতে পারলেন না আলিয়া?

রণবীরের ছবিতে কেন সীতা হতে পারলেন না আলিয়া? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে আলোচনায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। ঘোষণার পরে একাধিক বার পিছিয়ে গিয়েছে ছবির কাজ। অবশেষে রাম রূপে রণবীরের প্রথম ঝলক প্রকাশ্যে। তবে সীতাকে এখনও দেখা যায়নি। শোনা যায়, রণবীরের স্ত্রী আলিয়া ভট্ট নাকি সীতার চরিত্রটি করতে চেয়েছিলেন। যদিও ছবিতে দেখা যাবে সাই পল্লবীকে। আলিয়া কেন সুযোগ পেলেন না?

Advertisement

২০২২ সালের কথা। ‘রামায়ণ’ ছবির জন্য রণবীরকে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু, সীতার ভূমিকায় আলিয়াকে নাকি নির্মাতাদের পছন্দ হয়। সেই সময়ে, ছবির পরিচালক নীতেশ ও প্রযোজক নমিত মলহোত্রকে বেশ কয়েক বার আলিয়ার সঙ্গে দেখা গিয়েছে। অভিনেত্রীর হাতে ‘রামায়ণ’ ছবির চিত্রনাট্যও দেখা গিয়েছিল। সেই সময়ে মুখে কিছু না বলেও, ছবিশিকারিরা তাঁকে দেখে ‘সীতা মা, সীতা মা’ বলে ডাকলেই হালকা করে হাসতেন। অনুরাগীদের দাবি, ওই ডাকে সম্মতিসূচক মাথাও নাড়তেন আলিয়া। তবে শেষমেশ তা বাস্তবায়িত হয়নি।

রণবীর অবশ্য সহ-অভিনেত্রী সাই পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতা বলেন, ‘‘প্রথমত, ও দারুণ অভিনেত্রী। প্রথম বার ওকে যখন সীতার রূপে দেখি, তখন পরিচালকের দিকে তাকিয়ে বলেছিলাম, ‘সাই এই চরিত্রটার জন্য একেবারে আদর্শ।’’’

Advertisement
আরও পড়ুন