shweta bachchan Net worth

অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র কন্যা শ্বেতা, কী ভাবে কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী হলেন?

বাবা অমিতাভ বচ্চন এত বড় অভিনেতা। কিন্তু শ্বেতা জীবনের একটা বড় সময়ে ছিলেন ক্যামেরার আড়ালে। কখনও অর্থনৈতিক ভাবে স্বাধীনতা পাননি। তাও নাকি ১৬০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:১০
শ্বেতা বচ্চনের সম্পত্তি পরিমাণ কত?

শ্বেতা বচ্চনের সম্পত্তি পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি ঝামেলা বচ্চন পরিবারে, সম্প্রতি এমন খবর ঘোরাফেরা করছিল বলিউডে। সেই কারণেই নাকি অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কও ভাঙনের মুখে, মনে করা হচ্ছিল এমনই। বলিপাড়ার কানাঘুষো মেয়ে শ্বেতা বচ্চনকে প্রতীক্ষা বাংলোটি লিখে দিতেই নাকি শ্বশুরবাড়ির উপর ক্ষুব্ধ হন ঐশ্বর্যা। বচ্চন পরিবারের অন্দরের বিভিন্ন সম্পর্কের সমীকরণ নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। যদিও সে সব বিতর্কে কখনওই কোনও মন্তব্য করেননি শ্বেতা কিংবা অভিষেক বা ঐশ্বর্যা কেউই। এ দিকে, অমিতাভ ও জয়া একাধিক বার বলেছেন, তাঁদের সম্পত্তি দুই ছেলেমেয়ের মধ্যে সমান ভাবে ভাগ করে দেবেন। মেয়ে শ্বেতা বচ্চনের রয়েছে প্রায় ১৬০০ কোটি টাকার সম্পত্তি।

Advertisement

মেয়ে শ্বেতা ৫১ পূর্ণ করলেন। অল্প বয়সে বিয়ে হয়ে যায় শ্বেতার। মুম্বই ছেড়ে দিল্লিতে সংসার পাতেন। সেখানে শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে শুরু হয় নতুন জীবন। বাবা এত বড় অভিনেতা। কিন্তু শ্বেতা জীবনের একটা বড় সময়ে ছিলেন ক্যামেরার আড়ালে। কখনও অর্থনৈতিক ভাবে স্বাধীনতা পাননি। এক সাক্ষাৎকারে আক্ষেপের সঙ্গে শ্বেতা জানান, তিনি চান তাঁর মেয়ে নব্যা যাতে অর্থনৈতিক ভাবে স্বাধীন হন। তবে শ্বেতা বিয়ের মাস কয়েক আগে একটি স্কুলে বাচ্চাদের পড়ানোর চাকরি করতেন, যেখানে তাঁর বেতন ছিল মাসিক ৩০০০ টাকা। শ্বেতাকে যে বাংলোটা অমিতাভ ও জয়া উপহার দেন সেটির মূল্য প্রায় ৫০ কোটি। শোনা যায়, অভিনেতার প্রায় ৩২০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। সেটারই অর্ধেক অংশ পাবেন শ্বেতা। যদিও বর্তমানে লেখালিখি করেন তিনি। সেখান থেকে উপার্জন হয় তাঁর। এ ছাড়াও স্বামী নিখিল নন্দার রয়েছে কয়েকশো কোটি টাকার সংস্থা। সেখান থেকে উপার্জন শুরু করেছেন। এ ছাড়াও শ্বেতার গ্যারাজে একাধিক নামীদামি গাড়ি রয়েছে।

Advertisement
আরও পড়ুন