Anushka Sharma

‘বয়সের ছাপ বোঝা যাচ্ছে’, বহু বছর পরে পর্দায় প্রকাশ্যে অনুষ্কা, দেখে চিনতেই পারলেন না অনুরাগীরা?

এত দিন অভিনয় তো দূরের কথা, কোনও বিজ্ঞাপনেও সে ভাবে দেখা যায়নি তাঁকে। বহু দিন পরে একটি বিজ্ঞাপনী ছবিতে দেখা গেল অনুষ্কাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:২১
বহু দিন পরে পর্দায় অনুষ্কা শর্মা।

বহু দিন পরে পর্দায় অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

অনেকগুলো বছর কেটে গিয়েছে। সে ভাবে আর পর্দায় দেখা যায়নি অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। স্বামী তথা ক্রিকেটতারকা বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে জমিয়ে সংসার তাঁর। বছরের অর্ধেকের বেশি সময় লন্ডনেই থাকেন তাঁরা। সবার প্রশ্ন, আর কি নায়িকাকে দেখা যাবে না পর্দায়? এই আলোচনার মাঝেই নতুন ভাবে ধরা দিলেন অনুষ্কা।

Advertisement

এত দিন অভিনয় তো দূরের কথা, কোনও বিজ্ঞাপনেও সে ভাবে দেখা যায়নি তাঁকে। বহু দিন পরে একটি বিজ্ঞাপনী ছবিতে দেখা গেল নায়িকাকে। তাতেই উচ্ছ্বসিত অনুষ্কার অনুরাগীরা। পরনে সবুজ রঙের একটি ড্রেস, সঙ্গে মানানসই হালকা গয়নায় ক্যামেরার সামনে প্রকাশ্যে নায়িকা।

অনুষ্কার এক অনুরাগী মন্তব্য করেছেন, “বয়সের ছাপ পড়ছে বোঝা যাচ্ছে।” আবার কেউ কেউ তো নাকি চিনতেই পারেননি নায়িকাকে। উল্টে একাংশের দাবি, অনুষ্কাকে তো চেনাই যাচ্ছে না। অনেকেই জানিয়েছেন, অনুষ্কার মুখে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তাই চিনতে পারা যাচ্ছে না। তবে অনেকেই খুশি অনুষ্কাকে এই রূপে দেখে।

সম্প্রতি, অনুষ্কার আধ্যাত্মিক জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে। স্বামীর সঙ্গে প্রায়ই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দের কাছে যান তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কার ছবি ‘জ়িরো’। তার পরে তাঁর আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। তবে কি চিরকালের মতো অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী? সেই উত্তর অবশ্য অধরা।

Advertisement
আরও পড়ুন