Epstein Files

অনুরাগ কাশ্যপই শুধু নন! কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও এপস্টিন ফাইল্‌স-এ

ভারতের বিনোদনজগৎ থেকে আরও কয়েকজনের নাম রয়েছে এপস্টিন ফাইল্‌স-এ। তাঁদের মধ্যে অন্যতম হলেন নন্দিতা দাস ও মীরা নায়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪১
Apart from Anurag Kashyap, Mira Nair and Nandita Das’s name found in Epstein Files

অনুরাগ ছাড়াও মীরা-নন্দিতার নাম এপস্টিন ফাইল্‌স-এ। ছবি: সংগৃহীত।

অনুরাগ কাশ্যপের নাম রয়েছে এপস্টিন ফাইল্‌স-এ। তাঁকে ‘বলিউড গাই’ নামে উল্লেখ করা হয়েছে। তবে শুধু তিনি একাই নন। ভারতের বিনোদনজগৎ থেকে আরও কয়েক জনের নাম রয়েছে এপস্টিন ফাইল্‌স-এ। তাঁদের মধ্যে অন্যতম হলেন নন্দিতা দাস ও মীরা নায়ার।

Advertisement

এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচিত নামের মধ্যে মীরা নায়ার অন্যতম। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরা। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমেলিয়া’র সাফল্য উদ্‌যাপন ঘিরে ছিল এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কথা উল্লেখ করা রয়েছে। তবে সরাসরি কোনও নেতিবাচক বিষয়ের সঙ্গে মীরা নায়ারের নাম উল্লেখ করা হয়নি। তবে মীরা নায়ারের নাম জড়াতেই জোহরান মামদানির বাড়ির সামনে বিক্ষোভ দেখান নিউ ইর্য়কের বাসিন্দারা।

একই ভাবে অভিনেত্রী তথা পরিচালক নন্দিতা দাসের নামও উল্লিখিত রয়েছে এই এপস্টিন ফাইল্‌স-এ। কোনও একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকায় নাম জুড়ে গিয়েছে তাঁর এই বিতর্কিত বিষয়ের সঙ্গে। তবে সরাসরি তাঁকে নিয়ে কোনও বিতর্ক নেই।

উল্লেখ্য, অনুরাগ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, ‘‘আমি বুঝতেই পারছি না কেন আমার নাম এল। কয়েক মাসে আগে একটা আমন্ত্রণপত্র পেয়েছিলাম, সেখানে উত্তরও দিইনি আমি। এ ছাড়াও আমি জীবনে কখনও বেজিং যাইনি।’’ এপস্টিন ফাইল্‌স নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রনৌতও। তিনি বলেছেন, “এপস্টিন ফাইল্‌স সম্পর্কে পড়া ও জানা সত্যিই খুব বিরক্তিকর। অপরাধ সর্বত্রই হয়। কিন্তু এখানে তো অপরাধকেই আশকারা দেওয়া হয়েছে, যেন এটা কোনও ফ্যাশন। ছোটবেলা থেকে যে সব সঙ্গীতশিল্পী, অভিনেতা, তারকা, রাজনীতিবিদ, মডেল, পরিচালকদের ব্যাপারে পড়েছি, তারা কী ভাবে অল্পবয়সি মহিলা ও ছোট ছোট শিশুদের মারত!”

Advertisement
আরও পড়ুন