Rapper Badshah

‘২০ হাজার লোক নিয়ে ঢুকব’! লন্ডনের মাটিতে দাঁড়িয়ে কেন এমন ‘হুমকি’ দিলেন বাদশা?

এমনিতে শান্ত স্বভাবের বাদশা। এ বার লন্ডনে লোক ঢোকানোর ‘হুঙ্কার’ দিলেন বাদশা! গায়ক এমন কাণ্ড ঘটাতে চাইছেন কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:২৭
badshah reveals denied entry at london The 02 Arena

লন্ডনে দাঁড়িয়ে ‘হুমকি’ বাদশার! ছবি: সংগৃহীত।

২২ মার্চ লন্ডনের ‘ওটু এরিনা’-তে প্রথম ভারতীয় র‍্যাপার হিসাবে অনুষ্ঠান করবেন ভারতীয় গায়ক বাদশা। এ বার অনুষ্ঠানের আগে সেখানে দলে দলে লোক ঢোকানোর ‘হুঙ্কার’ দিলেন তিনি? কী এমন হয়েছে?

Advertisement

গত ৩ মার্চ বাদশা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন গায়ক। সেখানে দেখা যাচ্ছে, নীল-লাল জ্যাকেট ও ট্র্যাক প্যান্ট পরে বাদশা অনুষ্ঠানকক্ষের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে। মুখ দেখে মনে হচ্ছে তিনি একই সঙ্গে বেশ বিরক্ত ও মনমরা। পোস্টের উপরে তিনি বড় বড় অক্ষরে লিখেছেন, “ভিতরে ঢুকতে দিল না। এ বার ২২ মার্চ ২০,০০০ সদস্যের পরিবার নিয়ে ভিতরে ঢুকব।”

পোস্টের ক্যাপশনে তিনি সরাসরি লন্ডনের অনুরাগীদের উদ্দেশ্য করে লিখেছেন, “লন্ডন! এ বার সম্মানের প্রশ্ন! ২২ মার্চ দেখা হচ্ছে ‘ওটু’-তে।” লন্ডনের ওই বিরাট মঞ্চে অনুষ্ঠান করার আগে খানিকটা আত্মবিশ্বাসের অভাবে নাকি ভুগছেন বাদশা। তাঁর সমর্থনে একটি ভিডিয়ো করেন শ্রেয়া ঘোষাল। সেখানে বাদশার প্রশংসায় পঞ্চমুখ গায়িকা। পাল্টা শ্রেয়ার জন্য বাদশা বলেন, ‘‘ আমি আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু ও আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’’

তবে লন্ডনের ‘ওটু এরিনা’তে অনুষ্ঠান করতে পারাটা বাদশার কাছে এক অপূর্ণ সাধ পূরণ করার মতো। বাদশা বলেন, ‘‘এটা আমার বহু বছরের স্বপ্ন। দেশি ‘হিপ-হপ’ এখন বিশ্বমঞ্চে প্রশংসার দাবি রাখে। লন্ডন, আমরা একসঙ্গে ইতিহাস গড়তে চলেছি। ২২ মার্চ ২০২৬ এমন এক রাত হবে, যা আমরা সারাজীবন মনে রাখব।’’

Advertisement
আরও পড়ুন