Dipika Kakar

বিপদ যেন কাটছে না দীপিকার, এমআরআই রিপোর্টে উদ্বেগ অভিনেত্রীর পরিবারের

দিনকয়েক আগে দীপিকা জানান, চিকিৎসক তাঁকে প্রতি মাসে এমআরআই করার পরামর্শ দিয়েছেন। আর সেটা করতে গিয়ে ধরা প়ড়ল নতুন উপসর্গ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৩২
দীপিকার জীবনে নতুন বিপদ।

দীপিকার জীবনে নতুন বিপদ। ছবি: সংগৃহীত।

২০২৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন দীপিকা কক্কড়। জটিল অস্ত্রোপচারের পরে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই ফের একটি টিউমার ধরা পড়ে তাঁর যকৃতে। বিশেষ পদ্ধতিতে সেটি পুড়িয়ে দেহ থেকে বার করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানান দীপিকার স্বামী। কিন্তু এর মাঝেই ফের বিপদ।

Advertisement

দিনকয়েক আগে দীপিকা জানান, চিকিৎসক তাঁকে প্রতি মাসে এমআরআই করার পরামর্শ দিয়েছেন। যদিও এই পরীক্ষা করানোর আগে খুবই উদ্বেগে ছিলেন তিনি। এমআরআই করার আগে ও পরে কান্নাকাটি করেন দীপিকা। স্ত্রীর এমআরআই রিপোর্ট নিয়ে চিন্তায় ছিলেন স্বামী শোয়েবও। ভ্লগে স্বামী-স্ত্রী তাঁদের উদ্বেগের কথা জানান। এ বার শোয়েব ও দীপিকার আশঙ্কা সত্যি হল। আরও দু’টি সিস্ট পাওয়া গিয়েছে দীপিকার যকৃতে। ইতিমধ্যেই দু’বার অস্ত্রোপচার হয়ে গিয়েছে দীপিকার। এ বার কি ফের অস্ত্রোপচার করাতে হবে তাঁকে, উদ্বেগে অভিনেত্রীর পরিবার।

দ্বিতীয় বার টিউমারের কথা জানতে পারার পর দীপিকা বলেছিলেন, “আমি সব সময়ে বলি, শুধু ক্যানসার নয়। যে কোনও অসুখের সঙ্গে বেঁচে থাকাই খুব কঠিন। চিকিৎসা চলছিল, তার মধ্যেই ফের ফিরে আসছে সেই অসুখ। চিকিৎসকেরা আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। কিন্তু আবার হচ্ছে, এটা জানতে পেরে এবং রুহানের (পুত্র) কথা ভেবে আমি ও শোয়েব খুবই আতঙ্কিত।” তবে নতুন করে এই উপসর্গ ধরার পরবর্তী পদক্ষেপ কী হবে তাঁদের, সে খবর এখনও জানাননি।

Advertisement
আরও পড়ুন