Debolinaa VS Prabaho

আলাদা থাকছেন, সিঁথিতে নেই সিঁদুরের চিহ্ন! দেবলীনা নন্দী কি অবশেষে বিচ্ছেদের পথে হাঁটছেন?

এর আগে দেবলীনার মা জানিয়েছিলেন, তাঁর মেয়ে ভুলতে পারছেন না স্বামীকে। এত কাণ্ডের পরেও প্রবাহের কাছে ফিরতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭
একটু একটু করে সামলে উঠছেন দেবলীনা নন্দী?

একটু একটু করে সামলে উঠছেন দেবলীনা নন্দী? ছবি: ফেসবুক।

বিয়ের সাজে ফ্যাশন শুটে যোগ দিচ্ছেন। ক্রমশ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় দেবলীনা নন্দী। প্রেম দিবসে গান শোনাতে তিনি পৌঁছে গিয়েছেন আগরতলায়। এ দিকে জোর গুঞ্জন, তিনি নাকি প্রবাহ নন্দীর থেকে বিচ্ছেদ চেয়েছেন?

Advertisement

কেন এই ধরনের গুঞ্জন ছড়াল? নেপথ্যে গায়িকা-অভিনেত্রীর কয়েকটি ছবি। দেবলীনা বরাবর সিঁথির মাঝখানে অল্প সিঁদুর ছোঁয়াতেন। সেটা স্পষ্ট দেখা যেত। গত কয়েকটি ছবিতে তাঁর সিঁথিতে সেই চিহ্ন নেই। স্বাভাবিক ভাবেই কৌতূহল ছড়িয়েছে তাঁর অনুসরণকারীদের মনে। এ বার প্রশ্ন, যা রটেছে তেমন কিছু কি ঘটেছে? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল দেবলীনার সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে। পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় সাড়া দেননি তিনি। ফোনে নীরব গায়িকার মা-ও।

দেবলীনা এবং তাঁর মায়ের থেকে সাড়া না পেয়ে যোগাযোগ করা হয়েছিল সংশ্লিষ্ট সোনারপুর থানার সঙ্গে। সেখানকার পুলিশ সূত্রে খবর, বিচ্ছেদের মামলা এখনও দায়ের করেননি দেবলীনা। তবে স্বামী প্রবাহের বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন চলতি বছরের জানুয়ারি। এর পরেই সোনারপুর থানা ২২ জানুয়ারি প্রবাহ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ৪৯৮এ ধারায় বধূ নির্যাতনের মামলা দায়ের করে। তার স্ক্রিনশট পাওয়া গিয়েছে। নোটিস পাঠানো হয় নন্দী পরিবারকে।

দেবলীনার দায়ের করা বধূ নির্যাতন মামলার স্ক্রিনশট।

দেবলীনার দায়ের করা বধূ নির্যাতন মামলার স্ক্রিনশট। ছবি: সংগৃহীত।

পুলিশ সূত্রে আরও খবর, নোটিস পাওয়ামাত্র মা-বাবাকে নিয়ে থানায় হাজিরা দেন প্রবাহ। পুলিশি তদন্তে যথেষ্ট সহযোগিতা করছেন তাঁরা। আপাতত তাই তাঁকে গ্রেফতার করা হয়নি। বধূ নির্যাতনের মামলাও এখনও আদালতে ওঠেনি। তবে পুলিশি তদন্ত চলছে।

ইতিমধ্যেই ‘স্ত্রীধন’ হিসাবে বিয়ের সময়ে পাওয়া গয়না, টাকাপয়সা, আসবাব পুলিশি সহযোগিতায় প্রবাহের বাড়ি থেকে ফেরত পেয়েছেন দেবলীনা। আপাতত উভয়েই আলাদা থাকছেন। প্রবাহের কাছে খোরপোশ চেয়ে আবেদনও করেছেন।

Advertisement
আরও পড়ুন