Salim Khan health update

কিছুটা নিশ্চিন্ত হলেন সলমন! সেলিম খান এখন কেমন আছেন? শীঘ্রই বা়ড়ি ফিরছেন তিনি?

তাঁকে দেখতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের বহু তারকা। সলমন খান রোজ হাজার ব্যস্ততার মধ্যেও দেখতে যেতেন বাবাকে। এখন কেমন আছেন সেলিম খান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৪:২৯
সলমন এ বার বাবা সেলিমকে নিয়ে নিশ্চিন্ত।

সলমন এ বার বাবা সেলিমকে নিয়ে নিশ্চিন্ত। ছবি: সংগৃহীত।

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেলিম খান। তাঁকে দেখতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের বহু তারকা। সলমন খান রোজ হাজার ব্যস্ততার মধ্যেও দেখতে যেতেন বাবাকে। এখন কেমন আছেন সেলিম খান?

Advertisement

৯০ বছরের চিত্রনাট্যকারের অবস্থা এখন স্থিতিশীল। তাই তাঁকে হাসপাতাল থেকে মঙ্গলবার ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে নিশ্চিন্ত সেলিম খানের ঘনিষ্ঠ পরিজন ও খান পরিবারের অনুরাগীরা। হাসপাতালে ভর্তি পরে তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনেকেই। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। মঙ্গলবারই হাসপাতাল থেকে তাঁকে ছাড়িয়ে ‘গ্যালাক্সি’তে নিয়ে যাওয়ার কথা।

‘দিওয়ার’, ‘ডন’, ‘শোলে’র মতো ছবিতে জুটি বেঁধে চিত্রনাট্য লিখেছিলেন সেলিম ও জাভেদ আখতার। একসময় তাঁদের জুটি খুবই আলোচিত ছিল বলিউডে। সেলিমকে দেখতে কয়েক দিন আগে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন জাভেদও।

কিছু দিন আগেই সেলিমের পুত্র আরবাজ় খানও জানিয়েছিলেন, তাঁদের বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জাভেদও তাঁর দীর্ঘ দিনের বন্ধুকে দেখে এসে জানিয়েছিলেন, চেয়ারে বসতে পারছেন ৯০ বছরের সেলিম। কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ভাল আছেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে মুম্বইয়ের এক প্রথম সারির হাসপাতালে ভর্তি হন সলমন খানের বাবা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। সেলিমের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খবরাখবর দিচ্ছিলেন চিকিৎসক জলিল পার্কার এবং তাঁর দল। খান পরিবারের তরফ থেকে বিষয়টিতে আপত্তি জানানো হয়। পরিবারের যুক্তি ছিল, একমাত্র তাঁরা চাইলেই সেলিমের স্বাস্থ্যের খবর বাকিরা জানতে পারবে। চিকিৎসকদের তরফ থেকে এর পরে আর কোনও খবর প্রকাশ্যে আসেনি।

Advertisement
আরও পড়ুন