Ibrahim-Palak

ক্যামেরা দেখেই পলককে সজোরে ধাক্কা ইব্রাহিমের! ছড়িয়ে পড়ল যুগলের ভিডিয়ো

ইব্রাহিম এবং পলক নাকি ‘ডেট’ করছেন। এ কথা বলিপাড়ার অন্দরের ‘ওপেন সিক্রেট’। কিন্তু নিজেদের সম্পর্কের কথা তাঁরা কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২২:০৮
পলককে কেন ঠেলে সরিয়ে দিলেন ইব্রাহিম?

পলককে কেন ঠেলে সরিয়ে দিলেন ইব্রাহিম? ছবি: সংগৃহীত।

তারকারা যেখানেই যান কেন, সেখানেই ধাওয়া করেন আলোকচিত্রীরা। অনেক সময় তো এমন কিছু মুহূর্ত ধরা পড়ে যায় ক্যামেরায়, যার ফলে সমস্যাতেও পড়ে যান শিল্পীরা। এ বার এমনই এক মুহূর্তের সম্মুখীন ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারি।

Advertisement

ইব্রাহিম এবং পলক নাকি ‘ডেট’ করছেন। এ কথা বলিপাড়ার অন্দরের ‘ওপেন সিক্রেট’। কিন্তু নিজেদের সম্পর্কের কথা তাঁরা কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি। বরং ক্যামেরা দেখলেই চেষ্টা করেছেন পরস্পরের থেকে দূরে থাকার। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন যুগলে।

সম্প্রতি, তাঁরা সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের একসঙ্গে দেখে ছবি তোলা শুরু করেন ছবিশিকারিরা। সময় বুঝে ইব্রাহিম ঠেলে দূরে সরিয়ে দেন পলককে। সিঁড়ির দিকে, সকলের আড়ালে চলে যান পলক। আর ইব্রাহিম ফোনে কথা বলতে বলতে অন্য দিকে চলে আসেন। এত কিছুর পরেও অবশ্য পলকের ছবি তুলেছেন আলোকচিত্রীরা।

সইফ আলি খান-অমৃতা সিংহের পুত্র ইব্রাহিমের সঙ্গে শ্বেতা তিওয়ারির মেয়ে পলকের প্রেমের কথা প্রায় অনেকের জানা। তাঁরা অনেক সময়েই বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে যান। তাঁদের নিজস্ব বন্ধুদের দল আছে। ইব্রাহিমের পরিবারের সঙ্গেও পলকের সুসম্পর্ক। কিন্তু, নিজেদের সম্পর্ককে এখনও ক্যামেরার আড়ালেই রাখতে ইচ্ছুক তাঁরা। তাই হয়তো এখনও পর্যন্ত সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

Advertisement
আরও পড়ুন