Kalki Koechlin

‘অন্য কারও সঙ্গে দেখলে কষ্ট হত’, অনুরাগের সঙ্গে বিচ্ছেদেযন্ত্রণা ছিল? মুখ খুললেন কল্কি কেকলাঁ

অনুরাগের সঙ্গে অন্য মহিলাকে দেখা বেশ কঠিন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন কল্কি কেকলাঁ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২০:৫৫
অনুরাগের সঙ্গে বিচ্ছেদেযন্ত্রণা ছিল কল্কির?

অনুরাগের সঙ্গে বিচ্ছেদেযন্ত্রণা ছিল কল্কির? ছবি: সংগৃহীত।

অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদ-পরবর্তী সময়টা মোটেই খুব সহজ ছিল না। অনুরাগের সঙ্গে অন্য মহিলাকে দেখাও বেশ কঠিন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন কল্কি কেকলাঁ।

Advertisement

বিচ্ছেদের পরে শোকযাপন করার অনেকটা সময়ের প্রয়োজন পড়ে। মনে করেন কল্কি। তাঁর কথায়, “শুধু মনোবিদের কাছে গিয়ে লাভ হয় না। আসলে জীবনে যখন প্রবল শোক থাকে, তখন মনোবিদের কাছে যাওয়াও কঠিন হয়ে ওঠে। নিজের মতো করে শোককে অনুভব করতে হয় তখন। অবশ্যই মনোবিদের কাছে থেরাপি করানোও প্রয়োজন। আমি মনোবিদের কাছে যাওয়ার পরামর্শও দিই।”

সম্পর্ক ভাঙার ঘোষণা আগে কিছু দিন দূরত্বে কাটানো উচিত বলে মনে করেন কল্কি। সম্পর্ক এক বছরের হলে, আরও ছ’মাস পরস্পরের থেকে দূরে থেকে তার পরে বিচ্ছেদের পথে হাঁটা উচিত। তা হলে যন্ত্রণা তুলনামূলক কম হয়। অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পরে কেমন ছিলেন তিনি। অভিনেত্রী বলেন, “ডিভোর্সের পরে প্রথম কয়েক বছর মোটেই সহজ ছিল না। তবে একটা সময়ের পরে আমরা বুঝলাম, পরস্পরের জীবন থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ, অন্য কারও সঙ্গে পরস্পরকে দেখা আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল।”

বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়নি। সময় লেগেছিল। অবশেষে তাঁদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। বর্তমানে তাঁরা বন্ধুর মতো।

‘দেব ডি’ ছবির সময় থেকেই সম্পর্ক শুরু তাঁদের। ২০১১ সালে বিয়ে করেছিলেন কল্কি ও অনুরাগ। ২০১৫ সালেই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

Advertisement
আরও পড়ুন