Rajat Kapoor birthday

নিজেকে নাস্তিক ঘোষণা করেন, ‘ক্রাউডফান্ডিং’ করে ছবি বানান! সেই রজত কপূরের পারিশ্রমিক কত?

বলিউডের নামী কিছু ছবিতে অভিনয় করলেও, নিজে প্রচারের আলোয় খুব একটা থাকেন না। বরাবর নিজেকে অভিনেতা হিসাবেই তুলে ধরেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩
ছবিপিছু কত করে পারিশ্রমিক পান?

ছবিপিছু কত করে পারিশ্রমিক পান? ছবি: সংগৃহীত।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রজত কপূর। ১৯৮৯ সাল থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন। প্রথম ছবি ‘খেয়াল গাথা’। তার পর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‘ইতি মৃণালিনী’ ও ‘অনুরণন’-এর মতো বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। কিছু দিন আগেই তাঁর অভিনীত ‘রাত অকেলি হ্যায়: দ্য ভন্সল মার্ডার্স’ ছবি মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামতও দেন রজত। তাঁর ৬৫ বছরের জন্মদিন। প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির পরিমাণও।

Advertisement

বলিউডের নামী কিছু ছবিতে অভিনয় করলেও, নিজে প্রচারের আলোয় খুব একটা থাকেন না। বরাবর নিজেকে অভিনেতা হিসাবেই তুলে ধরেছেন। তারকা তকমার পিছনে কখনওই ছোটেননি তিনি। একসময় জানিয়েছিলেন, তিনি নাস্তিক। ঈশ্বর বিষয়টিই মানুষের তৈরি বলে দাবি করেছিলেন। কটাক্ষের মুখেও পড়েছিলেন তিনি।

রাজনৈতিক মতামত নিয়ে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রকাশ্যে রাজনৈতিক মতামত প্রকাশ করা আজকাল কঠিন হয়ে উঠেছে। মত প্রকাশ করলেই ক্ষোভের মুখে পড়তে হয়। দেশে ঘটে যাওয়া বেশ কিছু গণপিটুনিতে হত্যার ঘটনারও সমালোচনা করেছিলেন তিনি। কিছু বিষয়কে শিল্পের মাধ্যমে প্রতিবাদ করায় বিশ্বাসী তিনি।

রজতের অন্যতম উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, ‘দিল চাহতা হ্যায়’, ‘মনসুন ওয়েডিং’, ‘রঘু রোমিয়ো’, ‘ভেজা ফ্রাই’, ‘জানে তু ইয়া জানে না’, ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুট্‌স’। শোনা যায়, পারিশ্রমিক, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে রজত মোট ১০ কোটি টাকার মালিক। প্রতি ছবিতে অভিনয়ের জন্য ২০ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

‘আরকে/আরকে’ নামে একটি হাসির ছবি পরিচালনা করেছিলেন রজত। ২০২১ সালের ছবি এটি। অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত, কুবরা সেট, রণবীর শোরে। রজত নিজেও অভিনয় করেছিলেন। ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমে ছবির বাজেট তুলেছিলেন তিনি। প্রায় ৩৫ লক্ষ টাকা ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমেই তুলেছিলেন তিনি।

গত কয়েক বছরে রজত ‘রেড ২’, ‘দৃশ্যম’, ‘গেহরাইয়াঁ’, ‘কপূর অ্যান্ড সন্‌স’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্ক্যাম ১৯৯২’, ‘সারে জঁহা সে অচ্ছা’, ‘খফ’, ‘লুটেরে’র মতো ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন