Emraan Hashmi

শুধু ‘সিরিয়াল কিসার’ নন, তিনি দক্ষ অভিনেতাও! কী ভাবে করোনা পরিস্থিতি বদলে দেয় ইমরানকে?

২৪ মার্চ অভিনেতা ইমরান হাশমীর জন্মদিন। গত কয়েক বছরে পর্দায় দেখা গিয়েছে এক পরিবর্তিত ইমরানকে। কী ভাবে তাঁর জীবনে এই পরিবর্তন এল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৮:৫৪
ইমরান হাশমী।

ইমরান হাশমী। ছবি: সংগৃহীত।

অভিনয় জীবনের যেন দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা ইমরান হাশমী। কিছু দিন আগেও তাঁকে ‘সিরিয়াল কিসার’, ‘অটোরিক্সা চালকদের রাজা’ বা ‘বি-গ্রেডেড’ অভিনেতা হিসাবেই দেখা হত। কিন্তু সময়ের সঙ্গে যেমন অনেক কিছু বদলে যায়, তেমনই ইমরানের ‘কেরিয়ার’-ও ঘুরে গিয়েছে প্রায় ১৮০ ডিগ্রি। করোনা পরিস্থিতিই তাঁর এই পরিবর্তনের বড় ভূমিকা পালন করেছে, সে কথাই এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন।

Advertisement

কী ভাবে বড়পর্দার ‘সিরিয়াল কিসার’ থেকে ‘দক্ষ অভিনেতা’র তকমা পেলেন ইমরান? মাথায় ‘মালেট কাট’, লুকে রাগী রাগী ভাব, আর নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন— কয়েক বছর আগে ইমরানের ছবির এটাই বৈশিষ্ট্য লক্ষ করা যেত। ‘মার্ডার’, ‘মার্ডার ২’, ‘জন্নত’, ‘আশিক বনায়া আপনে’— এমন অনেক ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

মাঝে অনেক বছরের বিরতিও নিয়েছিলেন। ছেলের অসুস্থতার কারণে, পর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা। এই বদল প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, “এই ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতা— দুটোই মানুষকে পাগল করে দিতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা, মুহূর্তটা উপভোগ করা এবং সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি। জীবনে সবসময় সাফল্য থাকবে— এমনটা আশা করা ঠিক নয়। উত্থান-পতন থাকবেই, আর খারাপ সময়ে ভেঙে পড়লে সেটাই নিজের কেরিয়ার নষ্ট করার পথ তৈরি করে।”

সেই সঙ্গে তিনি যোগ করেন, করোনা পরিস্থিতি তাঁর কতটা উপকার করেছিল। এই সময় তিনি নিজের জীবনে শৃঙ্খলা আনেন এবং শারীরিক, মানসিক ও আবেগগত ভাবে নিজেকে তৈরি করেন—চিত্রনাট্য পড়া, শরীরচর্চা— সবই তিনি নীরবে করে গিয়েছেন। তাঁর মতে, আসল পরিশ্রমটা আড়ালেই হয়, কাজই শেষ পর্যন্ত নিজের কথা বলে। তিনি কখনও নিজের অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ করেননি। তবে সফল হতে অনেক বিষয় একসঙ্গে কাজ করতে হয়। এই সময় তাঁর ছবির বাছাইও বদলাতে থাকে। ‘চেহরে’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ, তার পরে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় তাঁর অভিনয় জীবনে নতুন দিশা দেয়।

Advertisement
আরও পড়ুন