Sunil Thapa Death

‘বাবা চলে যাওয়ার পরে আপনি আগলে রেখেছিলেন’, পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল থাপা। প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ ছবিতে অভিনেত্রীর কোচের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পর্দার শিক্ষকের প্রয়াণে কী বললেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০
সুনীল থাপার প্রয়াণে শোকস্তব্ধ প্রিয়ঙ্কা চোপড়া।

সুনীল থাপার প্রয়াণে শোকস্তব্ধ প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা। নেপালি ভাষায় একাধিক ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন অজস্র হিন্দি ছবিতেও। প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ ছবিতে অভিনেত্রীর কোচের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল। তাঁর মৃত্যুতে আবেগঘন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর বাবার প্রয়াণে কী ভাবে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সুনীল, লিখলেন সেই কথাই।

Advertisement

পর্দার শিক্ষকের মৃত্যুসংবাদ পেয়ে অভিনেত্রী লেখেন, “আপনি চিরকাল আমার কোচ স্যর হয়ে থাকবেন। যখন আমি সবেমাত্র বাবাকে হারিয়েছি, তখন আপনি আমাকে আগলে রেখেছিলেন। আমাকে ভালবেসেছিলেন। অনেক কঠিন দিন পার করতে সাহায্য করেছিলেন, যা হয়তো বুঝতেই পারিনি।” তিনি আরও লেখেন, সুনীলের হাসি আর স্নেহের আলিঙ্গন চিরকাল তাঁর স্মৃতির অংশ হয়ে থেকে যাবে।


শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুনীলের। তাঁর দীর্ঘ কর্মজীবনে প্রায় ৩০০-র কাছাকাছি নেপালি ছবিতে কাজ করেছেন। বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয় ১৯৮১ সালে কমল হাসন ও রতি অগ্নিহোত্রী অভিনীত ‘এক দুজে কে লিয়ে’ ছবির মাধ্যমে। তার পরে ‘আজ কি আওয়াজ়’, ‘মানব হত্যা’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি। এ ছাড়া ভোজপুরি ছবিতেও কাজ করেছেন সুনীল। ‘মেরি কম’ ছবিতে রঞ্জিৎ সিংহের চরিত্র এখনও দর্শকের মনে টাটকা। শেষ বার তাঁকে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজ়ে।

Advertisement
আরও পড়ুন