Shakib Khan

তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা হলেন বুবলী, এ বার কন্যা না কি পুত্র এল তাঁদের সংসারে?

একসময়ে অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন যে, বুবলীর সঙ্গে তাঁর সম্পর্ক নেই। এ বার ফের বুবলীর সন্তানের বাবা হলেন শাকিব। পুত্র না কি কন্যা এল শাকিব-বুবলীর জীবনে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১১:৫৯
তৃতীয় বার বাবা হলেন শাকিব।

তৃতীয় বার বাবা হলেন শাকিব। ছবি: সংগৃহীত।

তাঁর প্রথম পক্ষের ছেলে আব্রাম খান জয় আর দ্বিতীয় পক্ষের ছেলে শেহজ়াদ বীর। তাঁদের সঙ্গে সম্পর্ক কেমন শাকিব খানের? এই আলোচনা সারা ক্ষণ চলছে। তবে দুই সন্তানকেই নাকি সমান সময় দেন অভিনেতা। এর মাঝেই চলতি বছর ফেব্রুয়ারি মাসে শোনা যায় যে, বুবলী অন্তঃসত্ত্বা। তিনি অভিনেতার দ্বিতীয় স্ত্রী। যদিও একসময়ে অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন যে, বুবলীর সঙ্গে তাঁর সম্পর্ক নেই। এ বার ফের বুবলীর সন্তানের বাবা হলেন শাকিব। পুত্র না কি কন্যা এল শাকিব-বুবলীর জীবনে?

Advertisement

গত বছরের শেষের দিকে বুবলী ও শাকিব, তাঁদের ছেলে শেহজ়াদ বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান। সেই সময়েই নাকি তাঁরা ফের ঘনিষ্ঠ হন। গত বছরের ডিসেম্বর মাস থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এর পরে এমনও শোনা যায় যে, গর্ভপাত করিয়েছেন বুবলী। তবে সে সব রটনার নিষ্পত্তি ঘটিয়ে এখন খবর যে, মা হয়েছেন বুবলী।

সম্প্রতি বাংলাদেশের এক নৃত্যগুরু অ্যাডলফ খান সমাজমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। সেখানে তিনি বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিবাদন জানিয়েছেন। যদিও বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশের দাবি, পুত্রসন্তান হয়েছে শাকিব-বুবলীর। কিন্তু, কেন এই ঢাকঢাক-গুড়গুড়? তার যদিও সঠিক কোনও উত্তর নেই।

সমাজমাধ্যমে অ্যাডলফ খানের পোস্ট।

সমাজমাধ্যমে অ্যাডলফ খানের পোস্ট। ছবি: সংগৃহীত।

রমজ়ানের প্রথম সপ্তাহেই নাকি আমেরিকায় উড়ে যান বুবলী। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি।

বুবলী ও শাকিবের সন্তান বীরের জন্মও হয় আমেরিকাতেই। যদিও, বুবলী জানিয়েছিলেন সেই সময়ে শাকিব নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর খেয়াল রাখেননি একদমই। শাকিব নাকি সেই দেশে বুবলীকে একা ফেলে চলে আসেন বলে অভিযোগ করেন তিনি। যদিও সেই সব অভিযোগ এখন অতীত। সুখবর প্রকাশ্যে আসতে আনন্দবাজার ডট কম-এর তরফে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি।

Advertisement
আরও পড়ুন