Yoga Mudras

তীব্র গরমে শরীর ভাল থাকবে, অতিরিক্ত ক্লান্তি দূর হবে, অভ্যাস করতে পারেন তিন মুদ্রা

গরমে ক্লান্তি বাড়ে। শরীরে অস্বস্তিও হয়। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে এবং প্রদাহজনিত সমস্যা কমাতে অভ্যাস করতে পারেন যোগাসনের কিছু সহজ মুদ্রা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:৫৫
Stay Fresh and Energetic This Summer with These Yoga Mudras

যোগাসনের কোন কোন মুদ্রা অভ্যাসে শরীর ভাল থাকবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভ্যাপসা গরমে শরীর হাঁসফাঁস করছে। গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে জলশূন্যতার সমস্যাও জাঁকিয়ে বসে। সেই সঙ্গে নানা রকম অস্বস্তিও হয়। ক্লান্তি বাড়ে, সব সময়েই ঝিমুনি আসে। গরমে শরীর যদি তরতাজা রাখতে হয়, তা হলে যোগাসনের কিছু মুদ্রা অভ্যাস করা যেতে পারে। নিয়মিত অভ্যাসে ক্লান্তি কমবে, মনোযোগ বাড়বে ও শরীরে অস্বস্তি দূর হবে।

Advertisement

সূর্য মুদ্রা

ম্যাটের উপর সুখাসনে বসুন। পিঠ টানটান থাকবে। দুই হাতের অনামিকা ভাঁজ করে তার ডগা বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় স্পর্শ করান। বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অনামিকা ধরে রাখুন। বাকি আঙুলগুলি শিথিল রাখুন। দুই হাত হাঁটুর উপর রেখে ১৫-২০ মিনিট মুদ্রাটি করতে হবে।

প্রাণ মুদ্রা

প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে বসুন। শ্বাস-প্রশ্বাস একেবারে স্বাভাবিক থাকবে। পিঠ, কোমরও টান টান রাখতে হবে। এ বার দুই হাতের কনিষ্ঠা এবং অনামিকা একত্রিত করে বৃদ্ধাঙ্গুলের কাছাকাছি নিয়ে আসুন। খেয়াল রাখতে হবে অন্যান্য আঙুল যেন ভাঁজ না হয়। এই ভাবে দু’টি হাঁটুর উপর দু’হাত রেখে মিনিট দশেক শান্ত হয়ে বসে থাকার চেষ্টা করুন।

অপান মুদ্রা

দু’টি হাতের তর্জনি-মধ্যমা আর অনামিকা-কনিষ্ঠা জুড়ে রাখুন। এ বার অনামিকা এবং মধ্যমাকে পরস্পরের থেকে দূরে ঠেলে ইংরেজির ‘ভি’ অক্ষরের মতো আকার তৈরি করুন আঙুলের ফাঁকে। বুড়ো আঙুল অনামিকার গোড়ায় স্পর্শ করে রাখুন। এই অবস্থায় পদ্মাসনে বসে দু’টি হাত হাঁটুর উপর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন