Shani Jayanti 2026

সূর্যাস্তের পর করতে হয় শনিজয়ন্তীর পুজো, কোন মন্ত্রপাঠে প্রসন্ন হবেন গ্রহরাজ? কী রঙের জামা এই দিন পরা নিষেধ?

শনিদেব ন্যায়কারক গ্রহ। তিনি মানুষকে তাঁর কর্ম অনুযায়ী ফল দেন। অনেক সময় ভাল কাজ করেও ফলপ্রাপ্তিতে বিলম্ব হয়। উল্টে নানা সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হয়। এই সময় শনিদেব আমাদের ধৈর্যের পরীক্ষা নেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:০২
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৬ মে ২০২৬, শনিবার শনিজয়ন্তী। পুরাণমতে, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শনিদেব। তাই এই দিনটি গ্রহরাজের জন্মতিথি হিসাবে পালন করা হয়। শনিদেব ন্যায়কারক গ্রহ। তিনি মানুষকে তাঁর কর্ম অনুযায়ী ফল দেন। অনেক সময় ভাল কাজ করেও ফলপ্রাপ্তিতে বিলম্ব হয়। উল্টে নানা সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হয়। এই সময় শনিদেব আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। তিনি মানুষকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেখেন তাঁর কর্মক্ষমতা কতটা। পরবর্তী কালে সেই অনুযায়ী ফল দান করেন গ্রহরাজ।

Advertisement

শাস্ত্রমতে, গ্রহরাজের সঙ্গে তাঁর পিতা সূর্যদেবের সম্পর্ক ভাল নয়। সেই কারণে গ্রহরাজের পুজো সকালবেলা করা যায় না। সর্বদা সূর্যাস্তের পর তাঁর পুজো করতে হয়। শনিজয়ন্তীর দিনও সেটির অন্যথা করা যাবে না। পবিত্র এই তিথিতে সন্ধ্যাবেলা বিশেষ কিছু কাজ করলে তুষ্ট হন শনিদেব। সেগুলি কী, জেনে নিন।

শনিজয়ন্তীর সন্ধ্যায় কোন কাজগুলি করবেন?

১. উপবাস রেখে শনিজয়ন্তীর পুজো করতে হবে। সন্ধ্যাবেলা শনিদেবের পুজো করার পরই খাবার গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে নির্জলা উপবাস রাখতে পারলে ভাল হয়। না রাখলেও ক্ষতি নেই। তবে চালের তৈরি খাবার না খেয়ে খই, সাবু, ফল এ সকল জিনিস খেতে পারলে ভাল হয়।

২. সাধারণত পূর্ব দিকে মুখ করে পুজো করা হয়। কিন্তু শনিদেবের ক্ষেত্রে পশ্চিম দিকে মুখ দিয়ে পুজো করতে হবে। এ ক্ষেত্রে শনিদেবের চোখের দিকে তাকানো যাবে না। শনিদেবের পুজো সর্বদা তাঁর পায়ের দিকে তাকিয়ে করতে হবে।

৩. শনিজয়ন্তীতে শনিদেবকে তেল অর্পণ করা শুভ বলে মানা হয়। কিন্তু তাঁর মাথায় তেল ঢালা যাবে না। তিলের তেল বা সর্ষের তেল শনিদেবের পায়ে ঢালতে হবে। তাতেই তুষ্ট হন গ্রহরাজ।

৪. শনিজয়ন্তীর দিন সন্ধ্যাবেলা সর্ষের তেলের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে অশ্বত্থগাছটিকে সাত বার প্রদক্ষিণ করুন। তার পর সেগুলি গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন।

৫. এই দিন সন্ধ্যায় যে কোনও শনিমন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং শনিকবচ মন্ত্রটি পাঠ করুন। এর ফলে শনিদেব অত্যন্ত খুশি হন।

৬. লাল রঙের জামা পরা এড়িয়ে চলুন। বদলে কালো বা নীল রঙের পোশাক পরে শনিদেবের পুজো করা যেতে পারে।

৭. নৈবেদ্য হিসাবে শনিদেবকে এই দিন কালো তিলের তৈরি জিনিস, কালো রঙের মিষ্টি, গুড়, খিচুড়ি প্রভৃতি দেওয়া যেতে পারে।

৮. বিশেষ এই দিনে পুজোর পর প্রসাদের সঙ্গে কালো রঙের কোনও জিনিস যেমন পোশাক বা অন্য কিছু, লোহার তৈরি জিনিস প্রভৃতি গরিবদের দান করতে পারেন। কালো কুকুর এবং কাককে খাবার দিতে পারলেও খুব ভাল হয়।

Advertisement
আরও পড়ুন