Money Horoscope

নতুন অর্থবর্ষে কারও হবে আশাতীত বেতনবৃদ্ধি, কিছু রাশিকে আগের বেতনেই খুশি থাকতে হবে! আপনি কোন দলে?

বিশেষ কাজ না করেও, ভাগ্যে যদি প্রাপ্তিযোগ থাকে, তা হলে প্রত্যাশারও বেশি অর্থ লাভ করা যায়। সেই অনুযায়ী বিচার করে এপ্রিলে কোন রাশির জাতক-জাতিকার অর্থভাগ্য কেমন রয়েছে, জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:০৮
money horoscope

—প্রতীকী ছবি।

চাকুরিজীবীদের কাছে এপ্রিল মানেই বেতনবৃদ্ধির খবর আসার অপেক্ষা করা। কারণ এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ। অনেকেরই এই মাসে পদোন্নতি হয়, অনেকের ক্ষেত্রে পদোন্নতি না হলেও বেতনবৃদ্ধি হতে দেখা যায়। যদিও বহু মানুষের কপালেই এই দু’টির কোনওটাই জোটে না। সকলেরই যে মনোমতো বেতনবৃদ্ধি হয় তা-ও না। এ ক্ষেত্রে সারা বছর ধরে কেমন কাজ করা হচ্ছে ছাড়াও আরও নানা বিষয়ের উপর ভিত্তি করে কর্মক্ষেত্রগুলি বিচার করে। তবে ভাগ্যের সঙ্গ যে থাকার দরকার পড়ে না এ কথা বলা যায় না। বিশেষ কাজ না করেও, ভাগ্যে যদি প্রাপ্তিযোগ থাকে, তা হলে প্রত্যাশারও বেশি অর্থ লাভ করা যায়। সেই অনুযায়ী বিচার করে এপ্রিলে কোন রাশির জাতক-জাতিকার অর্থভাগ্য কেমন রয়েছে, জেনে নিন।

Advertisement

মেষ রাশি: মেষের আয়ক্ষেত্রে অবস্থান রাহু এবং মঙ্গলের। আয়ক্ষেত্র অধিপতির মাসের প্রথমে বেশ কিছুটা সময় অস্তমিত অবস্থায় অবস্থান হলেও, বৃহস্পতির দৃষ্টির কারণে মেষ রাশির জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন।

বৃষ রাশি: আয়ক্ষেত্রে শনি এবং রবির অবস্থান, রবি মাসের অর্ধেক সময় বৃষ রাশির আয়ক্ষেত্রে অবস্থান করবে। বৃষ রাশির ব্যক্তিদের মাসের প্রথম ভাগে আয়ের ক্ষেত্রে সমস্যা থাকলেও, পরবর্তী সময় সমস্যা কিছুটা কমবে।

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা কম থাকলেও, পরবর্তী ভাগ তুলনামূলক সমস্যাবহুল। সচেতনতা অবলম্বন জরুরি। আয়ের জন্য তুলনামূলক বেশি পরিশ্রম করতে হবে।

কর্কট রাশি: আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কর্কট জাতক-জাতিকাদের সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে সমস্যা ক্রমশ কমবে। এপ্রিলের ১৯ তারিখের পর শুভ ফল পাবেন।

সিংহ রাশি: এপ্রিলে সিংহ রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় খুবই শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে এপ্রিল মাসে শুভ ফল পাবেন।

তুলা রাশি: আয়ক্ষেত্রে কেতুর অবস্থান তুলা রাশিকে শুভ ফল প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিকের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকায় সুফল প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে।

ধনু রাশি: এপ্রিলে ধনুর আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় দারুণ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

মকর রাশি: আয়ক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থান মকর রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

কুম্ভ রাশি: কুম্ভর আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুব ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের আয়ক্ষেত্র অধিপতি সারা মাস শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তিতে বিঘ্ন ঘটবে।

Advertisement
আরও পড়ুন