Tulsi Plant Astrology

তুলসীগাছে বাস করেন মা লক্ষ্মী! অর্থসমস্যা দূর করতে টানা সাত দিন এই গাছে করতে হবে বিশেষ এক টোটকা

তুলসীকে শ্রীবিষ্ণুর স্ত্রী রূপে পুজো করা হয়। হিন্দু ধর্মে খুবই নিষ্ঠা সহকারে তুলসীর পুজো করা হয়। এটি অত্যন্ত পবিত্র একটি গাছ যার পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:২১
tulsi plant

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

তুলসীগাছ প্রায় সব হিন্দু বাড়িতেই দেখতে পাওয়া যায়। এমনকি বহু বাড়িতে এখনও পর্যন্ত তুলসীমঞ্চও দেখতে পাওয়া যায়। বহু হিন্দু মহিলাই তুলসীগাছে সকাল সকাল জল দেওয়ার পর দিন শুরু করেন। তুলসীকে শ্রীবিষ্ণুর স্ত্রী রূপে পুজো করা হয়। হিন্দু ধর্মে খুবই নিষ্ঠা সহকারে তুলসীর পুজো করা হয়। এটি অত্যন্ত পবিত্র একটি গাছ যার পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তুলসীগাছকে যে শুধুই পুজো করা হয় তা নয়, তুলসী দিয়ে ওষুধও তৈরি করা হয়। এর বাইরে তুলসীর আরও নানা গুণ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে তুলসীর বিশেষ টোটকা রয়েছে যা সঠিক নিয়ম অনুসারে করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে।

Advertisement

টোটকা:

একটা কয়েন নিয়ে তুলসীগাছের গোড়ায় রেখে দিন। প্রতি দিন যখন তুলসীগাছে জল দেওয়া হয়, তখন সেই কয়েনটাকে এক বার করে স্পর্শ করুন। এই কাজটি পর পর সাত দিন করতে হবে। এর ফলে সেই কয়েনের মধ্যে তুলসীর পজ়িটিভ শক্তি আসতে শুরু করবে, যা আপনার জন্য খুবই শুভ।

ফলাফল:

১) এই কাজটি করলে টাকা জলের মতো খরচ হওয়া বন্ধ হয়।

২) টাকাপয়সায় স্থিতি খুব ভাল থাকে।

৩) নতুন উপার্জনের পথ খুলে যেতে দেখা যায়।

৪) সংসারে সুখ-সমৃদ্ধি এবং প্রতিপত্তি বজায় থাকে।

Advertisement
আরও পড়ুন