Auspicious Dates of Bengali Year 1433

আশ্বিন না কার্তিক, চলতি বছরে কবে পড়ছে দুর্গাপুজো? বাদবাকি পুজোই বা কবে? কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত?

শুরু হয়ে গেল বঙ্গাব্দ ১৪৩৩। বাঙালি হিন্দুদের উৎসবের শেষ নেই। নববর্ষের সূচনাতেই জেনে নিন বিভিন্ন পুজোর দিনগুলি।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৫৭
durga

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় বলে, বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। ভুল কিছু বলে না। বাঙালি হিন্দুদের আদতেই কিছু দিন পর পরই নানা উৎসব লেগেই থাকে। তবে সে সবের নির্দিষ্ট তিথিও রয়েছে। সেই তিথি মেনেই যে কোনও পুজো করা হয়। সাহায্য করে পঞ্জিকা। বঙ্গাব্দ ১৪৩৩-এ কবে কী পুজো পড়ছে, পঞ্জিকামতে জেনে নিন।

Advertisement

শুভ নববর্ষ, ১ বৈশাখ, ১৫ এপ্রিল বুধবার।

অক্ষয় তৃতীয়া, ৬ বৈশাখ, ২০ এপ্রিল, সোমবার।

জামাইষষ্ঠী, ৫ আষাঢ়, ২০ জুন, শনিবার।

জগন্নাথদেবের রথযাত্রা, ৩১ আষাঢ়, ১৬ জুলাই, বৃহস্পতিবার।

রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রা, ৬ ভাদ্র, ২৩ অগস্ট, রবিবার।

রাখিপূর্ণিমা, ১১ ভাদ্র, ২৮ অগস্ট, শুক্রবার।

শ্রীশ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, ১৮ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, শুক্রবার।

গণেশচতুর্থী, ২৮ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর, সোমবার।

বিশ্বকর্মাপুজো, ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

মহালয়া, ২৩ আশ্বিন, ১০ অক্টোবর, শনিবার।

শ্রীশ্রী দুর্গাপুজো, ২৯ আশ্বিন, ১৬ অক্টোবর, শুক্রবার শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার ষষ্ঠী তিথির পুজো।

শ্রীশ্রী লক্ষ্মীপুজো, ৮ কার্তিক, ২৫ অক্টোবর, রবিবার।

শ্রীশ্রী শ্যামাপুজো, ২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার।

ভাইফোঁটা, ২৫ কার্তিক, ১১ নভেম্বর, বুধবার।

শ্রীশ্রী ছটপুজো, ২৯ কার্তিক, ১৫ নভেম্বর, রবিবার।

শ্রীশ্রী কার্তিকপুজো, ৩০ কার্তিক, ১৬ নভেম্বর, সোমবার।

শ্রীশ্রী জগদ্ধাত্রীপুজো, ১ অগ্রহায়ণ, ১৭ নভেম্বর, মঙ্গলবার।

রাসপূর্ণিমা, ৮ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর, মঙ্গলবার।

শ্রীশ্রী সরস্বতীপুজো, ২৮ মাঘ, ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

শিবরাত্রি, ২১ ফাল্গুন, ৬ মার্চ, শনিবার।

দোলযাত্রা, ৭ চৈত্র, ২২ মার্চ, সোমবার।

বাসন্তীপুজো, ২৯ চৈত্র, ১৩ এপ্রিল, মঙ্গলবার।

অন্নপূর্ণাপুজো, ৩০ চৈত্র, ১৪ এপ্রিল, বুধবার।

সমস্ত পুজোর দিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন