Generous Zodiac Signs

দরকারে শত্রুকেও সাহায্য করেন, সব সময় অপরের ভাল চান! রাশিচক্রের ‘দয়ার সাগর’ পাঁচ রাশির ব্যক্তিরা

শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিরা যে কোনও প্রয়োজনে অপরের পাশে দাঁড়ান। মানুষটি তাঁদের কত দিনের পরিচিত সে সবের বিচার করেন না এঁরা, প্রয়োজনটাই দেখেন। দরকারে মুখ ফিরিয়ে নেওয়া এঁদের আসে না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৭:৫২
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও মানুষের মধ্যে থাকা অন্যতম বড় গুণ হল সহমর্মিতা। খুশির সময় সকলকে পাশে পাওয়া যায়। কিন্তু দুঃখের সময়টাই আসল যখন এক জন মানুষ অপরের কাঁধ খোঁজেন। সেই সময় হাতেগোনা কিছু মানুষকেই কাছে পাওয়া যায়। বাকিদের খোঁজ পাওয়া দুষ্কর হয়ে পড়ে। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিরা যে কোনও প্রয়োজনে অপরের পাশে দাঁড়ান। মানুষটি তাঁদের কত দিনের পরিচিত সে সবের বিচার করেন না এঁরা, প্রয়োজনটাই দেখেন। দরকারে মুখ ফিরিয়ে নেওয়া এঁদের আসে না। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা প্রয়োজনে অপরের পাশে দাঁড়ান?

বৃষ: চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় বৃষ রাশির জাতক-জাতিকাদের। এঁরা কখনও, কোনও পরিস্থিতিতে অন্যের বিশ্বাস ভাঙেন না। যে কোনও প্রয়োজনে এঁদের পাশে পাওয়া যায়। কৃতকর্ম নিয়ে বড়াই করার স্বভাব বৃষ জাতক-জাতিকাদের নেই। এঁরা মন থেকে সাহায্য করেন, লোক দেখানোর জন্য নয়। বদলে কী পাবেন সে সবের হিসাব এঁরা কষতে বসেন না।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হন। এঁরা অপরের থেকে যেমন সহমর্মিতা আশা করেন, তেমনই অপরের প্রতিও এঁরা অত্যন্ত দয়াবান হন। কর্কট রাশির ব্যক্তিরা নিজেকে অসুবিধায় ফেলে অপরকে সাহায্য করার জন্য ছুটে যান। কাছের মানুষের ভাল থাকা এঁদের মনে প্রশান্তির সৃষ্টি করে। তাঁদের কষ্ট দিয়ে কোনও কাজ করার কথা এঁরা ভাবতে পারেন না।

কন্যা: কথায় নয়, কন্যা রাশির ব্যক্তিরা কাজের দ্বারা নিজেদের প্রকাশ করতে ভালবাসেন। মনরাখা কথা বলা এঁদের দ্বারা হয় না। কিন্তু কাছের মানুষদের এঁরা যত্নে ভরিয়ে রাখেন। তাঁদের সকল আবদার পূরণের জন্য কোনও কিছুই করতে বাদ দেন না এঁরা। যে কোনও মানুষের অসহায়তায় কন্যা জাতক-জাতিকারা নিজের সবটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করেন।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকারাও সহমর্মী হিসাবে খ্যাত। এঁরা শান্তিপূর্ণ জীবন কাটাতে ভালবাসেন। তা বলে যে অপরের অশান্তিতে মুখ ফিরিয়ে থাকেন তা কিন্তু নয়। অন্যকে অসুবিধায় পড়তে দেখলে এঁরা সব ভুলে তাঁকে সাহায্য করার জন্য ছুটে যান। পরিবর্তে কী পাচ্ছেন সে সব দেখতে যান না তুলা রাশির ব্যক্তিরা। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের জীবনের শান্তি বিনষ্ট হলেও এঁদের কিছু যায়-আসে না।

মীন: মীন রাশির ব্যক্তিরাও অত্যন্ত সংবেদনশীল হন। নিজের শত অসুবিধা থাকলেও এঁরা অপরকে সাহায্য করার চেষ্টা করেন। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কোনও কাজ এঁরা কখনও করেন না। মীন জাতক-জাতিকারা নিজের দরকারে যাঁদের পাশে পান না, তাঁরাও যদি এসে এঁদের কাছে সাহায্য চান, এঁরা সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেন। এ সব ক্ষেত্রে এঁরা লাভ-ক্ষতির হিসাব করেন না।

Advertisement
আরও পড়ুন