Astrology Prediction

মনের দিক দিয়ে দুর্বল, অল্পতেই ভেঙে পড়ার প্রবণতা দেখা যায়! মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হওয়া দরকার তিন রাশির

শাস্ত্র জানাচ্ছে, তিনটি রাশি রয়েছে যার ব্যক্তিরা মানসিক দিক দিয়ে একটু দুর্বল প্রকৃতির হন। এঁরা অল্পেই ভেঙে পড়েন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৫:২২
astro

—প্রতীকী ছবি।

মানসিক স্থিতি সকলের সমান হয় না। আমাদের আশপাশে এমন নানা ঘটনা ঘটে যার প্রভাব আমাদের মানসিক স্বাস্থ্যের উপর পড়ে। তবে বহু মানুষ রয়েছেন যাঁরা সে সবে একটু বেশিই প্রভাবিত হন। এরই সঙ্গে তাঁদের নিজেদের আবেগ, ভাবনা প্রভৃতিও রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, তিনটি রাশি রয়েছে যার ব্যক্তিরা মানসিক দিক দিয়ে একটু দুর্বল প্রকৃতির হন। এঁরা অল্পেই ভেঙে পড়েন। তবে এই তিন রাশির সকলেই যে এ রকম তা নয়। অন্যান্য রাশির ব্যক্তিরাও যে এই দলে নেই সেই কথাও কেউ হলফ করে বলতে পারেন না। তবে পরিসংখ্যান বলছে, উল্লিখিত তিন রাশির মধ্যেই এই প্রভাব বেশি দেখা যায়।

Advertisement

কর্কট: চাঁদ কর্কট জাতক-জাতিকাদের প্রতিনিধিত্ব করেন। সেই কারণে এঁরা নরম মনের মানুষ হন। কাছের মানুষের সমস্ত চাওয়া-পাওয়ার খেয়াল রাখেন। বদলে তাঁদের থেকেও সেই সমপরিমাণ যত্নেরই দাবি রাখেন। কর্মক্ষেত্র হোক বা বন্ধুমহল, কর্কট জাতক-জাতিকাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করুক বা এমন কিছু করুক যা তাঁদের মনবিরুদ্ধ সেটা এঁরা পছন্দ করেন না। সে সকল ঘটনা এঁদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।

কন্যা: অপরের খারাপ ব্যবহার নয়, লক্ষ্য পূরণ করতে না পারার কষ্ট কন্যা জাতক-জাতিকাদের কুরে কুরে খায়। এর ফলে এঁরা অশান্তিতে ভোগেন। কন্যা রাশির ব্যক্তিরা কম বয়স থেকেই পেশাকেন্দ্রিক হন। এঁরা সর্বদা নিজেদের লক্ষ্য কী ভাবে পূরণ করা যায় তা নিয়েই ভেবে চলেন। সেই পথে বাধার সম্মুখীন হতে হলে এঁরা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন। সেই কারণে এঁদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি।

ধনু: বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত ধনু জাতক-জাতিকারা সব কিছু নিয়ে বেশি ভেবে ফেলেন। স্বাধীনচেতা হলেও এঁরা নিজেদের ভাবনা থেকে রেহাই পান না। তা সর্বদা এঁদের তাড়া করে বেড়ায়। ধনু রাশির ব্যক্তিরা নিজেদের ভাবনা দিয়ে মানসিক স্থিতি নষ্ট করেন। তাই এঁদের আশপাশের মানুষদের এঁদের প্রতি যত্নশীল হওয়া উচিত। তা হলে মানসিক স্থিতি বজায় রাখা সম্ভব হবে। এরই সঙ্গে ধনু রাশির ব্যক্তিদেরও অতিরিক্ত ভাবনায় রাশ টানতে হবে।

Advertisement
আরও পড়ুন