Chicken Death by DJ Sound

বিয়ের শোভাযাত্রায় ডিজে বক্সের আওয়াজে মৃত্যু ১৪০টি মুরগির! পুলিশে অভিযোগ দায়ের করলেন খামারমালিক

পুলিশ জানিয়েছে, গত ২৫ এপ্রিল রাতে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার কন্যার বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রা বার করা হয়েছিল গ্রামে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১০:০২
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

মুরগির খামারের পাশ দিয়ে বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল। সেই শোভাযাত্রায় ডিজে বক্স থেকে ভেসে আসা শব্দের জেরে মৃত্যু হল ১৪০টি মুরগির। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন খামারমালিক। অভিযোগও দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের সুলতানপুরের।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২৫ এপ্রিল রাতে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার কন্যার বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রা বার করা হয়েছিল গ্রামে। সেই শোভাযাত্রায় ডিজে বক্স আনা হয়েছিল। তারস্বরে সেই বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ। মুরগিখামারের মালিক সাবির আলি জানিয়েছেন, রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর খামারের পাশ দিয়ে যায় শোভাযাত্রাটি। তার কিছু ক্ষণ পরেই দেখেন খামারে ১৪০টি মুগরি মরে পড়ে রয়েছে।

সাবিরের দাবি, তাঁর খামারের সামনে এসে ডিজে বক্সের আওয়াজ আরও বাড়িয়ে দেওয়া হয়। তার জেরে মুরগিগুলি ভয় পেয়ে যায়। আওয়াজ সহ্য করতে না পেরে মৃত্যু হয়। তাঁর কথায়, ‘‘আওয়াজের মাত্রা যা থাকার কথা, তা থেকে বেশি শব্দমাত্রায় ডিজে বক্সগুলি বাজানো হচ্ছল। তার পরই আমার খামারের মুরগিগুলি ভয় পেয়ে মারা যায়।’’ সাবিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ ডিজে অপারেটর কবি যাদবরে বিরুদ্ধে মামলা রুজু করে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ডিজে বক্সগুলি কত শব্দমাত্রায় বাজানো হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এটাও দেখা হচ্ছে যে, ডিজে বক্সের আওয়াজেই মুরগিগুলির মৃত্যু হয়েছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞেরা বলছেন, অনেক সময় উচ্চমাত্রায় আওয়াজের কারণে পশু-পাখিদের খুব সমস্যা হয়। অনেক সময় হার্ট অ্যাটাকে মৃত্যুও হয়।

Advertisement
আরও পড়ুন