West Bengal Assembly Election

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লড়বে তেজপ্রতাপের দল! একা না জোটে, ধোঁয়াশা রেখে দিলেন লালু-পুত্র

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লালু-পুত্র বলেন, ‘‘পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের দল লড়বে। আমাদের কোন প্রার্থী কোন আসনে লড়বেন, খুব শীঘ্রই তা নিয়ে সিদ্ধান্ত নেব।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৪২
Tej Pratap says his party JJD to contest West Bengal Assembly Election 2026

তেজপ্রতাপ যাদব। — ফাইল চিত্র।

বিহারে একটি আসনও পায়নি তাঁর দল। নিজেও হেরেছেন। তবে এ বার তাঁর পাখির চোখ পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল জনশক্তি জনতা দলের (জেজেডি) প্রধান তথা লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ। তবে একা লড়বেন না, অন্য কোনও দলের সঙ্গে আসনরফা করবেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘একা লড়ব, না অন্য দলের সঙ্গে জোট করব, তা শীঘ্রই চূড়ান্ত হবে।’’

Advertisement

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লালু-পুত্র বলেন, ‘‘পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের দল লড়বে। আমাদের কোন প্রার্থী কোন আসনে লড়বেন, শীঘ্রই তা নিয়ে সিদ্ধান্ত নেব।’’ দিন কয়েকের মধ্যে তিনি পশ্চিমবঙ্গে আসবেন বলেও জানিয়েছেন লালু-পুত্র। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহারের বিধান পরিষদ নির্বাচনেও তাঁর দল লড়াই করবে বলে জানান তেজ। তাঁর কথায়, ‘‘পটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচনে আমাদের দলের কয়েক জন জয় পেয়েছেন।’’

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার অভিযোগে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেন তেজপ্রতাপ। ‘ব্ল্যাক বোর্ড’ চিহ্ন নিয়ে বিহার ভোটে লড়ে সুবিধা করতে পারেনি জেজেডি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাদের লড়াইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তেজপ্রতাপের প্রাক্তন দল লালুর আরজেডি বিরোধী জোট ‘ইন্ডিয়ায়’ রয়েছে। সেই জোটে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলও।

Advertisement
আরও পড়ুন