Giriraj Singh mocks Rahul gandhi

পাতলুনের দৈর্ঘ্য,আইবুড়োমি নিয়ে কটাক্ষ রাহুলকে

কেবল গিরিরাজই নয়, রাহুলকে নিয়ে আজ লোকসভায় স্পিকারের দায়িত্ব পালন করা জগদম্বিকা পালও বিতর্কিত মন্তব্য করে বসেন। প্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৪৬
সংসদে গিরিরাজ সিংহ।

সংসদে গিরিরাজ সিংহ। ফাইল চিত্র।

তিনি দেশের বস্ত্রমন্ত্রী। সেই গিরিরাজ সিংহের এখন প্রধান চিন্তা, বিরোধী দলের অন্যতম নেতা রাহুল গান্ধী কেন খাটো পাতলুন পরেন? বিরোধীদের কটাক্ষ— আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে দেশে বস্ত্র ব্যবসায়ীদের কতটা সমস্যা হল, সেটা দেখার চেয়ে রাহুলের পাতলুনের দৈর্ঘ্য নিয়ে বেশি চিন্তিত বস্ত্রমন্ত্রী!

সংসদ চলাকালীন শীত-গ্রীষ্ম-বর্ষা সাদা টি শার্ট ও প্যান্ট পরে আসেন রাহুল। সেই প্যান্টের দৈর্ঘ্য কেন খাটো, তা নিয়ে প্রশ্ন তুলে গিরিরাজ জানতে চেয়েছেন ‘‘রাহুল গান্ধী ছোট পাজামা কেন পরে আসেন?’’ রাহুল এর কোনও জবাব না দিলেও কংগ্রেসের বক্তব্য, রাহুল কী পরে এলেন তা নিয়ে ভাবার বদলে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে দেশের বস্ত্র ব্যবসায়ীদের যে সমস্যা হতে চলেছে, তা সমাধানে বেশি মনোযোগ দেওয়া উচিত বস্ত্রমন্ত্রীর। কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস লেখেন, ‘‘মুখের উপর থেকে চাড্ডি সরান! তা হলে নজরের দোষ কেটে যাবে।’’

কেবল গিরিরাজই নয়, রাহুলকে নিয়ে আজ লোকসভায় স্পিকারের দায়িত্ব পালন করা জগদম্বিকা পালও বিতর্কিত মন্তব্য করে বসেন। প্রথম দফা মুলতুবির পরে বেলা বারোটায় লোকসভার অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার পরিবর্তে পশ্চিম এশিয়া নিয়ে আলোচনার দাবিতে সরব হন রাহুল গান্ধী-সহ গোটা বিরোধী শিবির। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করার পরামর্শ দেওয়া জগদম্বিকা হঠাৎই বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে রাহুলের নাম না করে বলেন, ‘‘জাস্ট ইউ আর আনম্যারেড (আপনি যেহেতু অবিবাহিত)...ইসকা মতলব আপ সিরিয়াস নেহি হ্যায় (তার মানেই হল আপনি ‘সিরিয়াস’ নন)।’’

আরও পড়ুন