Hair Care Tips

দিনভর বাতানুকূল ঘরে বসে শুষ্ক হচ্ছে চুল, বাড়ি ফিরে কী ভাবে যত্ন নিলে জেল্লা ফিরবে?

দিনের বেশিটা সময়ই কাটে অফিসে এসি ঘরে বসে। এতে যেমন ত্বকের ক্ষতি হয়, তেমনই চুলের। তাই বাড়ি ফিরে চুলের যত্ন নিতে হবে বিশেষ উপায়ে। ঘরোয়া কোন কোন প্যাক মাখলে চুল নরম ও মসৃণ থাকবে, তা জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৬:৪০
How to protect your Hair from AC Dryness, easy Post-Office Hair Care Routines and Homemade Packs

এসি ঘরে থাকলে কী ক্ষতি হয় চুলের? ছবি: এআই সহায়তায় প্রণীত।

অফিসে টানা ৯ থেকে ১০ ঘণ্টা এসি ঘরে বসে থাকতে হয়, তার বড় রকম প্রভাব পড়ে ত্বকে ও চুলে। বাড়িতে এসি চালিয়ে থাকা ও অফিসে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অফিসের সেন্ট্রাল এসিতে টানা থাকলে যে পরিমাণ আর্দ্রতা ত্বক ও চুল থেকে হারিয়ে যায়, বাড়িতে ততটা হয় না। কৃত্রিম ঠান্ডায় একই সঙ্গে বুড়িয়ে যায় ত্বক এবং জেল্লা হারাতে থাকে চুল। তাই বাড়ি ফিরেই চুলের যত্ন নিতে হবে বিশেষ উপায়ে।

Advertisement

এসি ঘরে থাকলে কী ক্ষতি হয় চুলের?

এসি বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।

মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে চুলের গোড়া আলগা হয়ে যায়। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে।

চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা বাড়ে। চুল জেল্লাহীন হয়ে পড়ে।

ঘরোয়া কোন কোন প্যাক মাখলে চুলের জেল্লা ফিরবে?

পাকা কলা ও মধুর হাইড্রেটিং প্যাক

১টি পাকা কলা ভাল করে চটকে নিয়ে তাতে মধু ও ১ চামচের মতো নারকেল তেল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন। এটি চুল ও মাথার ত্বকে মেখে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলে চুল নরম ও মসৃণ হবে।

টক দই ও মেথির প্যাক

টক দইয়ের সঙ্গে মেথির গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে নিন। এই প্যাকটি মাথার ত্বকে মেখে মিনট কুড়ি রাখুন। টক দই চুলের পুষ্টি জোগায় ও চুলের জেল্লা ফেরাতে সাহায্য করে।

অ্যালো ভেরা ও ভিটামিন ই ক্যাপসুল

৩ চামচ টাটকা অ্যালো ভেরা জেলের সঙ্গে ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। দু’টি উপাদান মিশিয়ে পুরো চুলে ক্রিমের মতো লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ডিম ও অলিভ অয়েলের প্যাক

এই হেয়ার প্যাকটি মাত্র পাঁচটি উপাদান দিয়ে প্রস্তুত হয়—দই, ডিম, মধু, অলিভ অয়েল এবং নারকেলের দুধ। সব উপাদান ভাল করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। সেটি মাথার ত্বক থেকে শুরু করে চুলের শেষ প্রান্ত পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন