Healthy Ice Cream

চকোলেট আইসক্রিমও হতে পারে স্বাস্থ্যকর, খেলে ওজন বাড়বে না, সুগারও নয়, পদ্ধতি সহজ, রইল প্রণালী

আইসক্রিম আবার স্বাস্থ্যকর। এমনটাও হয় নাকি! তৈরির পদ্ধতি জানলে সবই সহজ। গরমে খেতে মন চাইলে, বানিয়ে ফেলুন বাড়িতেই। ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর চকোলেট আইসক্রিম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৭:২২
Guilt-Free Scoops, these are some homemade healthy Ice Cream recipes

স্বাস্থ্যকর চকোলেট আইসক্রিম বানান বাড়িতেই, রইল প্রণালী। ছবি: ফ্রিপিক।

আইসক্রিম মানেই কৃত্রিম রং, প্রিজ়ারভেটিভ আর অতিরিক্ত চিনি—এই ধারণা এ বার বদলে দেওয়ার সময় এসেছে। গরমে এক বাটি ঠান্ডা আইসক্রিম কার না ভাল লাগে? কিন্তু কেনা আইসক্রিমে ক্যালোরি বাড়বে ভেবে তা অনেকেই এড়িয়ে চলেন। অথচ আইসক্রিমও কিন্তু বানানো যায় স্বাস্থ্যকর উপায়েই। তাতে থাকবে না কোনও কৃত্রিম রং, ফ্লেভার বা চিনি। রান্নাঘরে থাকা সাধারণ কিছু পুষ্টিকর উপকরণ দিয়েই তৈরি করা যাবে পছন্দের চকোলেট আইসক্রিম।

Advertisement

নারকেলের দুধের চকোলেট আইসক্রিম

গরুর দুধে অ্যালার্জি হলে এই প্রণালী কাজে আসবে। ১ কাপ ঘন নারকেলের দুধ, ৩ চামচ কোকো পাউডার, ৪-৫টি খেজুর, সামান্য ভ্যানিলা এসেন্স নিতে হবে। প্রথমে খেজুর ও সামান্য নারকেল দুধ ব্লেন্ড করে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার বাকি দুধ ও কোকো পাউডার মিশিয়ে ব্লেন্ড করুন। এতে ড্রাই ফ্রুটস মেশাতে পারেন। মিশ্রণটি আইসক্রিম মোল্ডে বা পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রাখতে হবে।

চকোলেট আইসক্রিমও বানানো যায় স্বাস্থ্যকর উপায়ে।

চকোলেট আইসক্রিমও বানানো যায় স্বাস্থ্যকর উপায়ে। ছবি: ফ্রিপিক।

চকো-বানানা ব্লিস

এটি তৈরি করা সবচেয়ে সহজ এবং কলার প্রাকৃতিক পটাশিয়াম ও ফাইবার এতে বাড়তি পুষ্টি যোগ করে। এটি বানাতে ৩টি পাকা কলা নিতে হবে, ৩ চামচ ডার্ক কোকো পাউডার ও এ চামচ পিনাট বাটার। কলা ছোট ছোট টুকরো করে নিন। তার পর ভাল করে চটকে নিন। এর পরে কোকো পাউডার ও পিনাট বাটার মিশিয়ে ভাল করে ব্লেন্ড করতে হবে। আইসক্রিম মোল্ডে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে জমিয়ে নিন।

চকো-বানানা ব্লিস।

চকো-বানানা ব্লিস। ছবি: ফ্রিপিক।

ওট্‌স-আমন্ড চকোলেট ডিলাইট

প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর আইসক্রিম যা খেলে ক্যালোরি বাড়বে না। আধ কাপ ওট্‌স, ১ কাপ কাঠবাদামের দুধ, ১ চামচ মধু ও ৩ চামচ কোকো পাউডার নিতে হবে। সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন হবে। হয়ে গেলে তাতে চকোলেট চিপ মিশিয়ে পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন।

ওট্‌স-আমন্ড চকোলেট ডিলাইট।

ওট্‌স-আমন্ড চকোলেট ডিলাইট। ছবি: ফ্রিপিক।

চকো ফাজ আইসক্রিম

একটি পাত্রে তিন কাপের মতো মাখন ও এক কাপ ডার্ক চকোলেট নিয়ে গলিয়ে নিন। এতে ডিম দিয়ে ভাল করে ফেটিয়ে তাতে ময়দা, কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। বেকিং ট্রেতে মিশ্রণটি ঢেলে উপর থেকে ছড়িয়ে দিন চকো চিপ্‌স আর আখরোট। এ বার ২০-২৫ মিনিটের জন্য বেক করুন ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বার করে চৌকো চৌকো করে কেটে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই তৈরি হয়ে যাবে ফাজ আইসক্রিম।

Advertisement
আরও পড়ুন