Gautam Gambhir and Virat Kohli

গম্ভীরের সঙ্গে কি সত্যিই কোনও ঝামেলা রয়েছে কোহলির? মুখ খুললেন বোর্ড সচিব শইকীয়া

এক দিনের দলের বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দু’জনেই নিয়মিত খেলেন। কিন্তু দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক কেমন, তা নিয়ে অনবরত আলোচনা হয়। তা নিয়ে এ বার মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

এক দিনের দলের বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দু’জনেই নিয়মিত খেলেন। কিন্তু দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক কেমন, তা নিয়ে অনবরত আলোচনা হয়। তা নিয়ে এ বার মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement

গত বছর সাত দিনের ব্যবধানে টেস্ট থেকে অবসর নেন রোহিত এবং কোহলি। এর পর রোহিতকে এক দিনের দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। অনেকেই এই ঘটনাগুলির পিছনে গম্ভীরের মস্তিষ্ক রয়েছে বলে মনে করেন।

তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন শইকীয়া। ‘ইন্ডিয়া টুডে’ পডকাস্টে বলেছেন, “আমি কখনও ওদের ঝগড়া করতে দেখিনি। ওদের মধ্যে খুব ভাল এবং হার্দিক সম্পর্ক রয়েছে।”

শইকীয়াকে মনে করিয়ে দেওয়া হয় ২০২৩-এ আইপিএলের একটি ম্যাচে গম্ভীর-কোহলির ঝামেলার কথা। বোর্ড সচিব বলেন, “আমি তো দেখিনি। আইপিএল? আমি ওই ম্যাচ দেখিনি। ওরা যখন দেশের প্রতিনিধিত্ব করে, তখন ওদের সঙ্গে থাকি। সব ম্যাচ দেখা তো সম্ভব নয়।”

শইকীয়াকে জিজ্ঞাসা করা হয়, কখন কোহলি কোচ হিসাবে গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন কি না বা কোহলিকে দল থেকে বার করে দেওয়ার পরামর্শ গম্ভীর দিয়েছেন কি না। এ প্রশ্নের জবাবে শইকীয়া বলেন, “হয়তো অনেকের মনে এমন ধারণা রয়েছে। কিন্তু কোহলি সব সময়েই দলের সঙ্গে রয়েছে। গম্ভীরও থাকছে। আমরা দলের ফলাফল দেখেছি। কখনও কি দেখেছেন কোহলিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে?”

শইকীয়া আরও বলেন, “বিরাট কোহলির মতো ক্রিকেটারকে কখনওই কেউ অবসরের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চাপ দিতে পারে না। কোহলি সাধারণ কোনও ক্রিকেটার নয়, ও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। কোহলি নিজে কোনও সিদ্ধান্ত না হলে কেউ ওকে চাপ দেবে না। বোর্ড কখনও কোনও ক্রিকেটারের জীবনে নাক গলাবে না।”

Advertisement
আরও পড়ুন