Pat Cummins

আইপিএলে অনিশ্চিত প্যাট কামিন্স, হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে ভারতের বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। চোটের কারণে আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়লেন প্যাট কামিন্স। তাঁর জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২২:২৩
cricket

প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। চোটের কারণে এ বার আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়লেন প্যাট কামিন্স। ২০২৪-এর রানার্স-আপ দলের অধিনায়ককে গোটা মরসুমেই হয়তো পাওয়া যাবে না। তাঁর জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

Advertisement

শোনা যাচ্ছে, কামিন্সের জায়গায় নেতৃত্ব দিতে পারেন ঈশান কিশন। আলোচনা চলছে অভিষেক শর্মাকে নিয়েও। তবে অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে ঈশান কিছুটা এগিয়ে রয়েছেন। সানরাইজার্স কর্তৃপক্ষ এ ব্যাপারে আলোচনাও করেছেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিশ্বকাপের ফাইনাল এবং জ়িম্বাবোয়ে ম্যাচ বাদে সে ভাবে রান পাননি অভিষেক। যদিও আইপিএল এবং দ্বিপাক্ষিক সিরিজ়গুলিতে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। ঈশান বিশ্বকাপে খুবই ভাল খেলেছেন। ন’টি ম্যাচে ৩১৭ রান করেছেন তিনি। ওপেনিং এবং তিন নম্বর, দুই জায়গাতেই সাবলীল ছিলেন তিনি। হায়দরাবাদের হয়েও তিনি তিন নম্বরে খেলেন।

আইপিএলে এ পর্যন্ত ১১৯টি ম্যাচ খেলেছেন ঈশান। ২৯৯৮ রান করেছেন তিনি। গড় ২৯.১০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৬৪। একটি শতরান এবং ১৭টি অর্ধশতরান রয়েছে তাঁর। একমাত্র শতরানটি করেছেন গত বছর হায়দরাবাদের হয়েই। এ ছাড়া উইকেটকিপার হিসাবে ৫৯টি ক্যাচ এবং পাঁচটি স্টাম্প করেছেন।

গত মরসুমের আগে তাঁকে ১১.২৫ কোটি টাকায় কেনে হায়দরাবাদ। ঈশান ১৪টি ম্যাচে ৩৫৪ রান করেছিলেন। তিনে নেমে তাঁর মারমুখী ব্যাটিং নজর কেড়ে নিয়েছিল সকলেরই। নেতৃত্বের দায়িত্ব তাঁকে বাড়তি অনুপ্রেরণা দেয় কি না সেটাই এখন দেখার।

Advertisement
আরও পড়ুন