ICC Cricketer of The Year 2024

টেস্টের পর আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও বুমরাহ, হারালেন তিন ব্যাটারকে

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পর আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হলেন জসপ্রীত বুমরাহ। তাঁর লড়াই ছিল তিন ব্যাটারের সঙ্গে। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই পুরস্কার জিতলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৯
picture of Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ। তিনি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সফল পারফরম্যান্সের জন্য জোড়া স্বীকৃতি পেলেন বুমরাহ।

Advertisement

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন বুমরাহ। তাঁর আগে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন এই সম্মান পেয়েছেন। কোহলি দু’বার এই স্বীকৃতি পেয়েছেন। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, ইংল্যান্ডের জো রুট এবং হ্যারি ব্রুক। অর্থাৎ, তিন ব্যাটারের সঙ্গে লড়াইয়ে জয় হল ভারতের জোরে বোলারের।

৩১ বছরের ক্রিকেটার ২০২৪ সালে ভারতের হয়ে সব মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৮৬টি উইকেট নিয়েছেন বুমরাহ। শুধু ১৩টি টেস্টেই তাঁর উইকেট সংখ্যা ৭১। লাল বলের ক্রিকেটে ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। এর পাশাপাশি দেশের হয়ে আটটি টি-টোয়েন্টি ম্যাচে নেন ১৫টি উইকেট। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বোলার বুমরাহের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন