ICC T20 World Cup 2026

বিশ্বকাপে বিতর্কে রামিজ় রাজা! শ্রীলঙ্কার ক্রিকেটারের গোপনাঙ্গে চোট পাওয়া নিয়ে ‘অশালীন’ মন্তব্য পাক ধারাভাষ্যকারের

পাকিস্তানের ধারাভাষ্যকার রামিজ় রাজা এ বার বিতর্কে জড়িয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেটারকে নিয়ে তাঁর মন্তব্য ভাল ভাবে দেখছেন না ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪
cricket

রামিজ় রাজা। —ফাইল চিত্র।

আবার বিতর্কে পাকিস্তান। এ বার ক্রিকেটারেরা নন, ধারাভাষ্যকার রামিজ় রাজার একটি মন্তব্য বিতর্ক বাড়িয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গকে নিয়ে তাঁর মন্তব্য ভাল ভাবে দেখছেন না ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়ারল্যান্ডের ম্যাচ ছিল। আয়ারল্যান্ডের ইনিংস চলাকালীন বল করতে আসেন হাসরঙ্গ। কয়েকটি বল করার পর তাঁর হ্যামস্ট্রিংয়ে কিছু সমস্যা হয়। ফলে মাঠে যান ফিজিয়ো।

তখনই দেখা যায়, হাসরঙ্গ নিজের ট্রাউজ়ার নামিয়ে ফিজিয়োকে কিছু একটা দেখাচ্ছেন। তা দেখে ধারাভাষ্যকার রামিজ় বলেন, “হয়তো খুব তাড়াতাড়ি মালিশ হবে। তাতে জাদুর মতো কাজ হতে পারে।”

রামিজ় খারাপ ভাষার ব্যবহার না করলেও তাঁর বলার ইঙ্গিত ও ভঙ্গি ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি, রামিজ়ের ইঙ্গিত খারাপ ছিল। কারণ, হাসরঙ্গের যেখানে সমস্যা হচ্ছিল, তা গোপনাঙ্গের কাছে। সেই কারণেই ট্রাউজ়ার নামিয়ে ফিজিয়োকে চোট দেখাচ্ছিলেন তিনি। সেখানে মালিশ করার কথা বলে কী বোঝাতে চেয়েছেন রামিজ়? সমাজমাধ্যমে তাঁর সমালোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে রামিজ় এখনও পর্যন্ত কিছু বলেননি।

হ্যামস্ট্রিংয়ে সমস্যা হলেও ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা নিয়েছেন হাসরঙ্গ। পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা বলেন, “ওয়ানিন্দুর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হচ্ছিল। সেই অবস্থাতেই ও বল করেছে। উইকেট নিয়েছে। আশা করছি, খুব গুরুত্ব কিছু নয়। কারণ, ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য।”

Advertisement
আরও পড়ুন