Vaibhav Sooryavanshi

প্রকাশ্যেই আসতে দেওয়া হবে না বৈভবকে! প্রচারের আলো থেকে সূর্যবংশীকে বাঁচাতে নতুন কৌশল রাজস্থানের

গত বছর আইপিএলে ভাল খেলার পর এ বার বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে। তাই বিশেষ উদ্যোগ নিল রাজস্থান রয়্যালস। আইপিএল চলাকালীন বৈভবকে যতটা সম্ভব কম প্রকাশ্যে আনা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৭:৩৯
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

গত বছর আইপিএলে ভাল খেলে রাতারাতি গোটা ক্রিকেটবিশ্বের নজরে এসেছিল বৈভব সূর্যবংশী। এর পর দেশের হয়েও ভাল খেলেছে সে। স্বাভাবিক ভাবেই এ বার বৈভবকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে। ১৪ বছরের ক্রিকেটারকে যাতে সে সব ছুঁতে না পারে, তাই বিশেষ উদ্যোগ নিল রাজস্থান রয়্যালস। আইপিএল চলাকালীন বৈভবকে যতটা সম্ভব কম প্রকাশ্যে আনা হবে। সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

Advertisement

রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের আশা, বাইরের আওয়াজে কান দেবে না বৈভব। তবু তিনি বলেছেন, “অধিনায়ক হিসাবে আমি বৈভবকে বলব, খুব বেশি সাংবাদিক বৈঠক কোরো না। সংবাদমাধ্যমের সঙ্গে বেশি কথা বোলো না। শুধু সময়টা উপভোগ করো।”

পরাগের সংযোজন, “এ বছর ওকে নিয়ে অনেক চর্চা হবে। চাপ সামলাতে হবে। অধিনায়ক হিসাবে আমি ওকে বলব, যশস্বী জয়সওয়ালকে চাপ নিতে দাও। বৈভবের ভূমিকা হবে মাঠে গিয়ে বল পেলেই উড়িয়ে দেওয়া। আর কিছু নিয়ে ওকে চিন্তা করতে হবে না।”

দ্বিতীয় মরসুমে যে বৈভবের উপরে বাড়তি চাপ থাকবে সেটা মেনে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীপতি বালাজিও। বৈভবকে আটকাতে বিপক্ষ দলগুলি বেশি করে প্রস্তুতি নেবে বলে আশা তাঁর। বালাজি বলেছেন, “দ্বিতীয় মরসুম সব সময়ে কঠিন হয়। বিপক্ষ দলগুলো ইতিমধ্যেই ওকে নিয়ে পড়াশোনা করে নিয়েছে। তাই পারফরম্যান্স ধরে রাখা বৈভবের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে।”

Advertisement
আরও পড়ুন