UEFA Champions League

আতলেতিকোর কাছে পাঁচ গোল হজম টটেনহ্যামের, বায়ার্নের ছ’গোল, বার্সেলোনার হার বাঁচালেন ইয়ামাল

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদ ৫-২ হারিয়ে দিল টটেনহ্যাম হটস্পারকে। বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে হারিয়েছে আটালান্টাকে। শেষ মুহূর্তে লেমিনে ইয়ামালের গোলের হার বাঁচিয়েছে বার্সেলোনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৬:৫৩
football

গোলের পর ইয়ামাল। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে দেখা গেল গোলের বন্যা। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদ ৫-২ গোলে হারিয়ে দিল টটেনহ্যাম হটস্পারকে। বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে হারিয়েছে আটালান্টাকে। অন্য দিকে, শেষ মুহূর্তে লেমিনে ইয়ামালের গোলের হার বাঁচিয়েছে বার্সেলোনা।

Advertisement

টটেনহ্যামের বিরুদ্ধে ১৭ মিনিটেই তিন গোলে এগিয়ে যায় আতলেতিকো। এর মধ্যে দু’টি গোলই হয় আতলেতিকোর গোলকিপার আন্তোনিন কিনস্কির ভুলে। অক্টোবরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কিনস্কি। ১৭ মিনিট পরেই তাঁকে তুলে নেন কোচ ইগর টুডর।

ছ’মিনিটে আতলেতিকোকে এগিয়ে দেন মার্কোস লোরেন্তে। বল ক্লিয়ার করতে গিয়ে কিনস্কি পিছলে যান। ১৪ মিনিটে মিকি ফান ডে ভেন পিছলে যাওয়ায় দ্বিতীয় গোল করেন আঁতোয়া গ্রিজ়ম্যান। তিন মিনিট পর কিনস্কির ভুল ক্লিয়ারেন্স পেয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ়।

এর পর রবিন লে নরমান্ড চতুর্থ গোল করেন। একটি গোল শোধ করেন টটেনহ্যামের পেদ্রো পোরো। দ্বিতীয়ার্ধে নিজের অর্ধ থেকে বল টেনে নিয়ে গিয়ে একাই গোল করেন আলভারেজ়। আতলেতিকো গোলকিপার জান ওবলাকের ভুলে আরও একটি গোল করে টটেনহ্যাম।

আটালান্টার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ১২ মিনিটে জোসেপ স্টানিসিচ প্রথম গোল করেন। দশ মিনিট পর মাইকেল ওলিসে দ্বিতীয় গোল করেন। এর পর ওলিসে গোল করান সার্জ ন্যাব্রিকে দিয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সাত মিনিট পর চতুর্থ গোল নিকোলাস জ্যাকসনের। ওলিসে নিজের দ্বিতীয় গোল করেন ৬৪ মিনিটে। তিন মিনিট পর ষষ্ঠ গোল জামাল মুসিয়ালার। সংযুক্তি সময়ে আটালান্টার একমাত্র গোল মারিয়ো পাসালিচের।

নিউক্যাসলের ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। শেষ দিকে গোল করেন নিউক্যাসলের হার্ভে বার্নস। সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে দানি অলমোকে বক্সে ফেলে দেন মালিক থিয়াও। পেনাল্টি থেকে সমতা ফেরান ইয়ামাল।

Advertisement
আরও পড়ুন