Cristiano Ronaldo

চোট সারাতে স্পেনে যাচ্ছেন রোনাল্ডো

৪১ বছর বয়সি পর্তুগালের মহাতারকা সৌদি প্রো লিগের ম্যাচে চোট পান। জর্জ জানিয়েছেন, ‘‘রোনাল্ডোর চোটের পরীক্ষার পরে দেখা গিয়েছে যা মনে হয়েছিল তার চেয়ে রোনাল্ডোর চোট বেশি।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৯:১৩
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

প্রথমে যা মনে হয়েছিল তার চেয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যামস্ট্রিংয়ে চোট গুরুতর। জানালেন আল নাসেরের কোচ জর্জ জিসাস। ৪১ বছর বয়সি পর্তুগালের মহাতারকা সৌদি প্রো লিগের ম্যাচে চোট পান। জর্জ জানিয়েছেন, ‘‘রোনাল্ডোর চোটের পরীক্ষার পরে দেখা গিয়েছে যা মনে হয়েছিল তার চেয়ে রোনাল্ডোর চোট বেশি।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘ওর বিশ্রাম প্রয়োজন। ক্রিশ্চিয়ানো এ জন্য স্পেনে যাচ্ছে। ব্যক্তিগত ফিজ়িয়ো ক্রিশ্চিয়ানোর চোট থেকে সেরে ওঠার ব্যাপারটা দেখবেন।’’ বিশ্বকাপের প্রস্তুতিতে পর্তুগাল ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকোর বিরুদ্ধে ও ১ এপ্রিল আমেরিকার বিরুদ্ধে আটলান্টায় খেলবে। কিন্তু চোটে অনিশ্চিত হয়ে পড়লেন রোনাল্ডো। আল নাসেরের হয়ে চলতি মরসুমে ২২ লিগ ম্যাচে ২১ গোল করেছেন রোনাল্ডো।

আরও পড়ুন