FIFA World Cup 2026

যাঁর কীর্তি ভেঙে করেছেন নতুন বিশ্বরেকর্ড, সেই ক্লোজ়ে মুখ খুললেন মেসিকে নিয়ে, জানা গেল, কী বললেন জার্মান তারকা

অস্ট্রিয়া ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন লিয়োনেল মেসি। ভেঙেছেন মিরোস্লাভ ক্লোজ়ের রেকর্ড। সেই ক্লোজ়ে এ বার মুখ খুলেছেন মেসিকে নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:৩০
football

গোলের উচ্ছ্বাস লিয়োনেল মেসির। ছবি: রয়টার্স।

১২ বছর ধরে যে রেকর্ড অক্ষত ছিল, সোমবার রাতে তা ভেঙে গিয়েছে। অস্ট্রিয়া ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন লিয়োনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হয়েছেন তিনি। ভেঙেছেন মিরোস্লাভ ক্লোজ়ের রেকর্ড। সেই ক্লোজ়ে এ বার মুখ খুলেছেন মেসিকে নিয়ে।

Advertisement

জার্মানির এক সংবাদমাধ্য়মকে ক্লোজ়ে বলেন, “আমি বার বার বলেছি, মেসি মাঠে নেমে জাদু দেখায়। আমার মতে, ও সর্বকালের সেরা ফুটবলার। আমার রেকর্ড ভাঙায় চ্যাম্পিয়নকে শুভেচ্ছা।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপ শুরুর আগেই ক্লোজ়ে জানিয়েছিলেন, তিনি চান তাঁর রেকর্ড যেন মেসিই ভাঙেন। ক্লোজ়ে বসেছিলেন, “মেসি মেসিই। আমি সব সময় ওকে সম্মান করেছি। মাঠে নেমে ও কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয়। আমি চাই, কেউ যদি আমার রেকর্ড ভাঙে, তা হলে তার নাম যেন মেসিই হয়।” সেটাই হয়েছে। তাই মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লোজ়ে।

বিশ্বকাপে সর্বাধিক ১৮ গোলের রেকর্ড করায় ক্লোজ়ে শুভেচ্ছা জানালেও রেকর্ডের কথা এক বারও ভাবছেন না মেসি। তাঁর কাছে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ। খেলা শেষে মেসি বলেন, “দল জেতায় সবচেয়ে বেশি খুশি হয়েছি। খুব দরকার ছিল এই জয়টা। কঠিন পরিশ্রম করতে হয়েছে। দল নকআউটে ওঠায় মানসিক শান্তি পেয়েছি, যা ভবিষ্যতে আমাদের সাহায্যে করবে। এই বিশ্বকাপে সব ম্যাচই টান টান হবে। কঠোর পরিশ্রম করতে হবে ম্যাচ জিততে গেলে। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। সতীর্থদের সঙ্গে আনন্দ করার জন্য তর সইছে না।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন ক্লোজ়ে। নিজের ষষ্ঠ বিশ্বকাপে তা ভেঙেছেন মেসি। ২০০৬ সালে একটিই গোল করেছিলেন তিনি। ২০১০ সালে গোল করতে পারেননি। ২০১৪ সালে চারটি, ২০১৮ সালে একটি গোল করেছিলেন। গত বিশ্বকাপ ছিল মেসির। সাতটি গোল করেছিলেন লিয়ো। এ বার প্রথম দুই ম্যাচেই পাঁচটি গোল করে ফেলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন