Viral Video

মেলোনি সাক্ষাতে জ়েলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টের ‘চুম্বন’ এড়িয়ে সরে গেলেন ইটালির প্রধানমন্ত্রী? ভাইরাল ভিডিয়োয় প্রশ্ন

ইউরোপীয় দেশগুলোতে বাতাসে চুম্বন বা গালে গাল লাগিয়ে অভিবাদনকে একটি অত্যন্ত প্রচলিত এবং কূটনৈতিক অঙ্গভঙ্গি হিসাবে বিবেচনা করা হয়। সেই রীতি মানতে গিয়ে অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৪:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘটনার ঘনঘটা জি৭ শীর্ষবৈঠকে। জি৭-এর সদস্য রাষ্ট্রগুলির প্রধানেরা সকলেই উপস্থিত ফ্রান্সে। সেই বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের একে অপরের সঙ্গে সাক্ষাতের সময়ে ঘটছে একাধিক অস্বস্তিকর মুহূর্ত। তারই একটি দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলাপচারিতার শুরুর এক অস্বস্তিকর মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়ো ক্লিপটি জি-৭ শীর্ষ সম্মেলনের সময় নেতাদের অভ্যর্থনা অনুষ্ঠানের। ইউরোপীয় দেশগুলোতে বাতাসে চুম্বন বা গালে গাল লাগিয়ে অভিবাদনকে একটি অত্যন্ত প্রচলিত এবং কূটনৈতিক অঙ্গভঙ্গি হিসেবে বিবেচনা করা হয়। সেই রীতি মানতে গিয়েই অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়েছেন দু’জন। ভিডিয়োয় ধরা পড়েছে, মেলোনির দিকে হেঁটে আসছেন জ়েলেনস্কি। তাঁরা একে অপরকে অভিবাদন জানাতে কাছাকাছি আসেন। তবে, পরের মুহূর্তেই মনে হয় যেন মেলোনিকে ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে চুম্বন করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ভিডিয়ো ফুটেজে দেখা যায়, তাঁদের কথোপকথনের সময়টিতে এই পরিস্থিতিটি তৈরি হওয়ায় ইটালির প্রধানমন্ত্রী যেন কয়েক সেকেন্ডের জন্য থতমত খেয়ে যান। দৃশ্যতই অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে তাঁকে। মেলোনির অভিব্যক্তি দেখে তাঁকে অত্যন্ত অস্বস্তিকর দেখাচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি এ়ড়াতে তাঁকে পিছিয়ে যেতেও দেখা গিয়েছে ভিডিয়োয়।

এই ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘আরটি_ইন্ডিয়া _নিউজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু বার তা দেখা হয়েছে। শীর্ষবৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখোমুখি হয়ে অবজ্ঞা পাওয়ার পর দ্বিতীয় বারের জন্য অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন জ়েলেনস্কি। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে অস্বস্তিকর অভিবাদনের মুহূর্তে ধরা পড়েছেন, যা সমাজনাধ্যমের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Advertisement
আরও পড়ুন