weight loss challenge

প্রিয়জনদের কটাক্ষ শুনে ওজন বাড়াতে দেড় লক্ষ টাকা গচ্চা! অতিরিক্ত ওজন কমে প্রাণ যায় যায় অবস্থায় হাসপাতালে তরুণ

শরীর নিয়ে বিদ্রূপে হতাশ হয়ে এক চিনা ট্রাকচালক ফিটনেস বিশেষজ্ঞের নির্দেশমতো ১.২৬ লক্ষ টাকার ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট কেনেন। শুরুতে তাঁর কোনও সমস্যা হয়নি। কয়েক দিন ধরে সেই বড়িগুলি খাওয়ার ফলে তাঁর শরীরে সমস্যা দেখা দেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১০:০১

ছবি: এআই সহায়তায় তৈরি।

রোগা হওয়ার জন্য প্রায়শই আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদের থেকে ধেয়ে আসত কটাক্ষ। কৃশ শরীর নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন তরুণ। ক্রমাগত উপহাসে হতাশ হয়ে এক ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নিতে ছুটলেন তরুণ। ঠাট্টা-তামাশায় এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যে মরিয়া হয়ে ওজন বৃদ্ধির জন্য প্রায় ১ লক্ষ ৪১ হাজার টাকা খরচ করে ফেলেন তিনি। তার পরের পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে হাসপাতালে ছুটতে হয় তাঁকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইতে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি।

Advertisement

চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শরীর নিয়ে বিদ্রূপে হতাশ হয়ে এক চিনা ট্রাকচালক ফিটনেস বিশেষজ্ঞের নির্দেশমতো ১.২৬ লক্ষ টাকার ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট কেনেন। শুরুতে তাঁর কোনও সমস্যা হয়নি। কয়েক দিন ধরে সেই বড়িগুলি খাওয়ার ফলে তাঁর গ্যাসের সমস্যা শুরু হয়। গ্যাসের সমস্যা এতটাই বেড়ে যায় যে শরীর বেলুনের মতো ফুলে ওঠে বলে দাবি করা হয়েছে চিনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে। এর পর প্রতি দিন বমি করতে শুরু করেন চিনা ট্রাকচালক।

সমস্যা বাড়তে থাকায় তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। গুরুতর অবস্থা দেখে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে ভর্তি করা হয় তরুণকে। চিকিৎসা চলাকালীন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। ওজন বাড়ার পরিবর্তে ৬.৫ কেজি ওজন কমে যায় তরুণের। ঘটনাটি সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়তেই নেটাগরিকেরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটা একটা সত্যিকারের বিপর্যয়।’’ অন্য এক নেটাগরিকের পরামর্শ, ‘‘ওজন কম হোক বা বেশি, বাড়ির খাবার খেয়ে ওজন কমান বা বাড়ান।’’

Advertisement
আরও পড়ুন