Viral Video

‘বিরিয়ানি খাইয়েছি, যৌন সুবিধা নেব না!’ বিখ্যাত কৌতুকশিল্পীর শোয়ে বললেন যুবক, মূল্য চোকাতে হল ভিডিয়ো ভাইরাল হতেই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক ‘স্ট্যান্ড-আপ’ কৌতুকশিল্পী প্রণীত মোরের একটি শোয়ে গিয়েছিলেন। সেখানেই কৌতুকশিল্পীর সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১০:০৬
Gurugram man made disgraceful remark on dating partner on comedy show, fired from job after video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ডেটে গিয়ে তরুণীকে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে যৌন সুবিধা নেওয়ার চেষ্টা! কৌতুকশিল্পীর অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করেছিলেন গুরুগ্রামের যুবক। সেই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই যুবককে ছাঁটাই করল তাঁর সংস্থা। যুবকের সেই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক ‘স্ট্যান্ড-আপ’ কৌতুকশিল্পী প্রণীত মোরের একটি শোয়ে গিয়েছিলেন। সেখানেই কৌতুকশিল্পীর সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন যুবক। ভিডিয়োয় দর্শকদের মধ্যে থাকা ওই যুবকের সঙ্গে প্রণীতকে কথা বলতে দেখা গিয়েছে। কথোপকথনের সময় গুরুগ্রামের বাসিন্দা হিমাংশু জাংরা নামে ওই যুবক তাঁর একটি ডেটে যাওয়ার ঘটনা বর্ণনা করেন। যুবক জানান, তিনি যে তরুণীকে নিয়ে গিয়েছিলেন, তাঁকে তিনি বিরিয়ানি খাইয়েছিলেন। রাতের খাবারের বিনিময়ে তিনি ওই তরুণীর কাছে যৌন সুবিধা চেয়েছিলেন বলে দাবি করেন হিমাংশু।

প্রণীতকে হিমাংশু জানান, তিনি এক তরুণীর সঙ্গে ডেটে গিয়েছিলেন এবং তাঁরা প্রায় ৩৭০ টাকা খরচ করে বিরিয়ানি খেয়েছিলেন। রাতের খাবারের পর ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি জবাবে বলেন, যেহেতু খাবারের জন্য তিনি ইতিমধ্যেই ৩৭০ টাকা খরচ করেছেন, তাই তিনি সেই টাকা ‘উসুল’ করতে চান বা পুষিয়ে নিতে চান। ভাইরাল হওয়া ভিডিয়োয় যুবককে বলতে শোনা যায়, ‘‘আমি বললাম, যে ৩৭০ টাকা খরচ হয়েছে, সেটা তো উসুল করবই।’’ তাঁর সেই মন্তব্যের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুবক। জানা গিয়েছে, ‘স্টারভিক ডিজ়াইন’ নামের একটি সংস্থায় কাজ করতেন হিমাংশু। তাঁর মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই সংস্থ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

হিমাংশুর বিতর্কিত মন্তব্যের ভি়ডিয়োটি সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট করা হয়েছে ‘বিশাখা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকেও। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। সমালোচনার ঝ়়ড় বয়ে গিয়েছে। যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

ভাইরাল হওয়া ভিডিয়োর প্রেক্ষিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা বিবেক বিশ্বকর্মা একটি ভিডিয়ো পোস্ট করেন এবং ওই বিতর্কের বিষয়ে সংস্থার অবস্থান ব্যাখ্যা করেন। ক্যাপশনে লেখা ছিল, ‘‘আমরা হিমাংশুকে চাকরি থেকে বরখাস্ত করেছি। ভুলের সাজা তো পেতেই হবে। তবে আমরা এ-ও আশা করি যে, এ সব ভুল যেন আত্ম-পর্যালোচনা, শিক্ষা এবং ইতিবাচক পরিবর্তনের পথ হয়ে ওঠে। পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি সবার সামনে খোলাখুলিভাবে তুলে ধরতে চেয়েছি। এটিই আমাদের বক্তব্য।’’

অন্য দিকে হিমাংশু ইতিমধ্যেই তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) করে দিয়েছেন। তীব্র সমালোচনার মুখে কৌতুকশিল্পী প্রণীতও ও প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন।

Advertisement
আরও পড়ুন