Viral Video

প্রথমে কন্যা, পরে মা, কয়েক সেকেন্ডের মধ্যে দু’জনের সামনে বিস্ফোরণ একই ফোনে! ভাইরাল ভিডিয়োয় চিন্তা নেটপাড়ার

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় শুয়ে এক মনে ফোন ঘেঁটে চলেছে এক বালিকা। ফোনটি চার্জে বসানো রয়েছে। এমন সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয় ফোনটি। আগুনের ফুলকি ছিটকে বালিকার গায়ে লাগে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১১:২২
Phone exploded near a girl while she was watching it, viral video raises authenticity questions

ছবি: এক্স থেকে নেওয়া।

ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শিশু-প্রাপ্তবয়স্ক নির্বিশেষে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কাটাচ্ছে। কিন্তু এই স্মার্টফোনই যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, সে সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় শুয়ে এক মনে ফোন ঘেঁটে চলেছে এক বালিকা। ফোনটি চার্জে বসানো রয়েছে। এমন সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয় ফোনটি। আগুনের ফুলকি ছিটকে বালিকার গায়ে লাগে। ধোঁয়া বার হতে শুরু করে ফোন থেকে। বালিকার কান্না শুনে ছুটে আসেন তাঁর না। সন্তানকে শান্ত করার চেষ্টা করেন। বিস্ফোরিত ফোনটিও দূরে সরিয়ে রাখেন। তখন ফোনটি আবার বিস্ফোরিত হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আজ়াদ ভারত কী আজ়াদ নাগরিক’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের অনেকেই জানিয়েছেন, ভিডিয়োটি দেখে তাঁরা আতঙ্কিত। তবে ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘খুবই ভয় এবং চিন্তার বিষয়। বাচ্চাদের মোবাইল ফোন দেওয়ার সময় সতর্ক থাকুন।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘ফোনটি চার্জে ছিল কি না তা পরীক্ষা করা জরুরি। কারণ, ব্যাটারি বিকল হওয়ার কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়োটি আদৌ সত্যি তো! কৃত্রিম মেধা দিয়ে তৈরি নয় তো? কারণ, বিস্ফোরণ হওয়া সত্ত্বেও শিশুটির সে ভাবে ক্ষতি হয়নি। যদি ভিডিয়োটি সত্যি হয়, তা হলে উদ্বেগের। আর যদি তা নয়, তা হলে এ রকম ভুয়ো ভিডিয়ো তৈরির নিন্দা করছি।’’

Advertisement
আরও পড়ুন