Viral Video

৬০ বছর বয়সে ২৬-এর তরুণীকে বিয়ে, প্রি-ওয়েডিং শুট! বিয়ের পর গাইলেন গানও, পাক বৃদ্ধের কাণ্ডে হইচই নেটপাড়ায়

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাকিম পেশায় ভেষজ চিকিৎসক। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৬ বছর বয়সি এক বিবাহবিচ্ছিন্না তরুণীকে বিয়ে করেছেন। দম্পতি জানিয়েছেন, তাঁরা প্রথমে প্রেমে পড়েন। পরে বিয়ের সিদ্ধান্ত নেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৮:০৭
Video claims 60 year old man from Pakistan marries 26 year old divorced woman

৬০ বছর বয়সে ২৬-এর তরুণীকে বিয়ে, প্রি-ওয়েডিং শুট পাক বৃদ্ধের। ছবি: এক্স থেকে নেওয়া।

৬০ বছর বয়সে ২৬ বছর বয়সি বিবাহবিচ্ছিন্না তরুণীকে বিয়ে! তার আগে হল ‘প্রি-ওয়েডিং’ ফোটোশুটও। পাকিস্তানের রাওয়ালপিন্ডির বৃদ্ধ ভেষজ চিকিৎসকের কাণ্ডে হইচই পড়ল নেটপাড়়ায়। ৬০ বছর বয়সি ওই পাক ভেষজ চিকিৎসকের নাম হাকিম বাবর বলে জানা গিয়েছে। খবর, সম্প্রতি ২৬ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। সেই সংক্রান্ত কিছু ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাকিম পেশায় ভেষজ চিকিৎসক। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৬ বছর বয়সি এক বিবাহবিচ্ছিন্না তরুণীকে বিয়ে করেছেন তিনি। দম্পতি জানিয়েছেন, তাঁরা প্রথমে প্রেমে পড়েন। পরে বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের বিয়ের অনুষ্ঠান এবং ফোটোশুটের ছবিই প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োয় বিয়ের পরে স্ত্রীর সঙ্গে একটি প্রেমের গান গাইতেও দেখা গিয়েছে বৃদ্ধ হাকিমকে।

জানা দিয়েছে, ইসলামি রীতি মেনে বিয়ে করেছেন হাকিম এবং তাঁর প্রেমিকা। তাদের বিয়ের ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে ‘মেঘ আপডেটস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বয়সের ফারাকের কারণে তাঁদের বিয়ে নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। নেটাগরিকদের অনেকে যেমন ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে কটাক্ষ করতে ছাড়েননি পাক বৃদ্ধকে। কেউ কেউ হাকিমের বয়স এবং স্বাস্থ্য নিয়েও রসিকতা করেছেন। অনেকে দাবি করেছেন, বৃদ্ধের সম্পত্তির কারণেই তাঁকে বিয়ে করতে রাজি হয়েছেন ২৬ বছরের ওই তরুণী। নেটাগরিকদের কয়েক জন আবার দম্পতির পক্ষ নিয়েও কথা বলেছেন।

Advertisement
আরও পড়ুন