Viral Video

‘আদুরে পারফর্ম্যান্স’! বিয়েতে দাদু-ঠাকুর্দার সঙ্গে নাচ খুদে নাতনির, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

একটি ছোট্ট বালিকা কালো রঙের লেহঙ্গা পরে রয়েছে। বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে রয়েছে সে। নাতনিকে সঙ্গ দিতে মঞ্চে উপস্থিত রয়েছেন তার দাদু এবং ঠাকুর্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৫:১৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির মেয়ের বিয়ে বলে কথা! জাঁকজমক করে সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে বাড়ির খুদে সদস্যের সঙ্গে নাচে পা মেলালেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা। নাতনির সঙ্গে নাচ করতে দেখা গেল তার দাদু এবং ঠাকুর্দাকে। সম্প্রতি সমাজমা‌ধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অঞ্জলিদামানিকোরিয়োগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো দেখা গিয়েছে যে, একটি ছোট্ট বালিকা কালো রঙের লেহঙ্গা পরে রয়েছে। বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে রয়েছে সে। নাতনিকে সঙ্গ দিতে মঞ্চে উপস্থিত রয়েছেন তার দাদু এবং ঠাকুর্দা। তালে তাল মিলিয়ে নাতনির সঙ্গে নাচ করছেন তাঁরা দু’জনে। অতিথিদের আসনে বসে থাকা সকলেই তিন জনের নাচ দেখে আনন্দে হাততালি দিচ্ছেন।

ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নাতনিদের তাদের দাদু-ঠাকুর্দারা এতটা ভালবাসেন যে, তার চেয়ে পবিত্র আর কোনও কিছু হয় না। ভিডিয়োটি দেখে মন ভরে গেল আমার। এই মুহূর্তটি সারা জীবন মনে থাকবে ছোট্ট মেয়েটির।’’

Advertisement
আরও পড়ুন