Viral Video

লাল ওড়না নিয়ে যেন হুবহু সলমন খান! বিদেশিনি স্ত্রীর সঙ্গে ‘চুনারি চুনারি’ গানে নাচ সুইডিশ তরুণের, ভিডিয়ো ভাইরাল

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবি নম্বর ওয়ান’ ছবিতে ‘চুনারি চুনারি’ গানের দৃশ্যে বলি অভিনেতা সলমন খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বলি নায়িকা সুস্মিতা সেন। সেই নাচের দৃশ্য হুবহু অনুকরণ করে স্ত্রীর সঙ্গে বলিউডি কায়দায় নাচলেন বিদেশি তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১২:১১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

যত দূর চোখ যায়, তত দূর সমুদ্র। দিগন্তরেখা স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ না করে বলিউডি গানে নাচছেন বিদেশি দম্পতি। লাল ওড়না ঘুরিয়ে সলমন খানের মতো ‘চুনারি চুনারি’ গানে নাচলেন বিদেশি তরুণ। তাঁকে সঙ্গ দিলেন তরুণের জীবনসঙ্গিনী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘রাজা.সভানবার্গ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ লাল ওড়না গলায় জড়িয়ে পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন। পিছনে সমুদ্র। জীবনসঙ্গিনীর সঙ্গে হিন্দি গানে নাচছেন তরুণ। স্ত্রীর পরনে সবুজরঙা লং স্কার্টের সঙ্গে মানানসই টপ। তরুণের নাম কার্ল সোয়ানবার্গ। সুইডেনের বাসিন্দা কার্ল। পেশায় নৃত্যশিল্পী তিনি।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবি নম্বর ওয়ান’ ছবিতে ‘চুনারি চুনারি’ গানের দৃশ্যে বলি অভিনেতা সলমন খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বলি নায়িকা সুস্মিতা সেন। সেই নাচের দৃশ্য হুবহু অনুকরণ করে স্ত্রীর সঙ্গে বলিউডি ধাঁচেই নেচেছেন কার্ল। দুই বিদেশিকে বলিউডি কায়দায় নাচ করতে দেখে প্রশংসার ছড়াছড়ি নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিদেশি হয়েও বলিউড ছবির সংস্কৃতি যে আপনি এত ভাল রপ্ত করেছেন, তা দেখে সত্যিই খুব ভাল লাগল।’’

Advertisement
আরও পড়ুন