Viral Video

নর্তকীকে দেখে সামলাতে পারলেন না বৃদ্ধ! হুইলচেয়ার থেকে উঠে তিনিও শুরু করলেন কত্থক, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসি, আনন্দ, নাচ আর মজায় ভরপুর একটি বিয়ের অনুষ্ঠান। একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে নাচছেন এক তরুণী নৃত্যশিল্পী। এক বয়স্ক ব্যক্তি হুইলচেয়ারে বসে সেই নাচ দেখছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৮:০০
Video shows an old man started dancing from his wheelchair after seeing a woman dance in wedding ceremony

বিয়েবাড়িতে নেচে মাতালেন বৃদ্ধ। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়েবাড়ি উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। তরুণী নর্তকীকে ডেকে নাচের আয়োজনও করা হয়েছে। তবে সেই নর্তকীর নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না এক বৃদ্ধ। হুইলচেয়ার থেকে উঠে কত্থক নাচতে শুরু করলেন তিনিও। তেমনটাই দাবি করে একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসি, আনন্দ, নাচ আর মজায় ভরপুর একটি বিয়ের অনুষ্ঠান। একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে নাচছেন এক তরুণী নৃত্যশিল্পী। এক বয়স্ক ব্যক্তি হুইলচেয়ারে বসে সেই নাচ দেখছিলেন। কিছু ক্ষণ পর তরুণীর নাচের ভঙ্গিমায় মোহিত হয়ে যান বৃদ্ধ। নিজেকে সামলাতে না পেরে কয়েক জনের সাহায্যে হঠাৎই হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ান তিনি। এক জায়গায় দাঁড়িয়ে তিনিও গানের তালে তালে নিখুঁত ছন্দে নাচতে শুরু করেন। তাঁর নাচের ভঙ্গিও কোনও পেশাদার নৃত্যশিল্পীর চেয়ে কম ছিল না। বৃদ্ধকে নাচতে দেখে আনন্দে ফেটে পড়েন উপস্থিত আত্মীয়স্বজন এবং অতিথিরা। নৃত্যশিল্পীর মুখেও হাসি ফোটে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দিব্যাংশু’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বৃদ্ধের আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘জেঠুর তারুণ্য এখনও অটুট।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মন তরুণ থাকলে বয়স কোনও ব্যাপারই না।’’

Advertisement
আরও পড়ুন