Viral Video

‘যমরাজ কি ছুটিতে’? হাত-পা ছেড়ে ধ্যানের ভঙ্গিমায় যুবককে স্কুটি চালাতে দেখে মন্তব্য নেটপাড়ার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে চলন্ত স্কুটিতে আরামে বাবু হয়ে বসে রয়েছেন এক যুবক। হ্যান্ডলবার ধরেননি তিনি। হাত দু’টি জড়ো করে রেখেছেন বুকের কাছে। হেলমেটও পরেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৮:২১
Video shows man from Lucknow riding scooty in a bizarre way

বিপজ্জনক ভাবে স্কুটি চালাচ্ছেন যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

হাঁটু মুড়ে বসে রয়েছেন স্কুটির উপরে। হাতও হ্যান্ডল ধরা নেই। বুকে জড়ো করে রেখেছেন। আর সেই অবস্থাতেই রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তা দিয়ে স্কুটি ছোটালেন এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতিনগর এলাকার একটি মলের সামনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে চলন্ত স্কুটিতে আরামে বাবু হয়ে বসে রয়েছেন এক যুবক। হ্যান্ডলবার ধরেননি তিনি। হাত দু’টি জড়ো করে রেখেছেন বুকের কাছে। হেলমেটও পরেননি। অন্য দিকে, স্কুটি নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। পাশ দিয়ে অন্যান্য যানবাহন দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে। কিন্তু তাতেও বিচলিত নন যুবক। ধ্যানের ভঙ্গিমায় স্কুটিতে বসে রয়েছেন তিনি। মাঝেমধ্যে হাসছেন ক্যামেরার দিকে তাকিয়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফারিদুল হাসান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। যুবকের কাণ্ডে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। পথ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দাদা নিজেও শেষ হবেন, অন্যদেরও শেষ করবেন। এঁদের মতো মানুষের শাস্তি হওয়া উচিত।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘যমরাজ মনে হয় ছুটিতে রয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন