Viral Video

এভারেস্ট থেকে নেমে এল শক্তিশালী তুষারধস! মুহূর্তে তছনছ পর্বতারোহীদের বেস ক্যাম্প, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কসুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কসুর এলাকার একটি পরিবার চার প্রজন্ম ধরে ইটভাটায় বন্ধনশ্রমে আটকা পড়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৫:১৬
Video shows huge avalanche comes from Mount Everest and hits climbers’ base camp

এভারেস্ট থেকে নেমে এল ভয়ঙ্কর তুষারধস। ছবি: এক্স থেকে নেওয়া।

মাউন্ট এভারেস্টের ঢাল বেয়ে নেমে আসছে শক্তিশালী তুষারধস! গর্জন করছে। আছড়ে পড়ছে বরফের ঢেউ। তার প্রভাব পড়েছে পর্বতারোহীদের একটি বেস ক্যাম্পেও। ভয়ঙ্কর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ১২ মে তিব্বতের কাছে ঘটেছে বলে জানা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জানা গিয়েছে, তুষারধসটি পর্বতের দক্ষিণমুখী ঢালে অবস্থিত একটি ক্যাম্পে আঘাত হানে। প্রথমে দূর থেকে আসা গুমগুম শব্দ শুনে চমকে যান পর্বতারোহীরা। দেখেন, এভারেস্ট থেকে গর্জন করে উদ্বেগজনক গতিতে নেমে আসছে তুষার। এর পর বরফের সেই ঢেউ পর্বতারোহীদের একটি বেস ক্যাম্পের উপর আছড়ে পড়তে থাকে। ঘন বরফের মেঘ গ্রাস করে ফেলে এলাকাটিকে। আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন পর্বতারোহীরা। নিজেদের রক্ষা করার জন্য ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ তাঁবুর ভেতরে ঝাঁপিয়ে পড়েন এবং সরঞ্জাম সুরক্ষিত করার কাজে হাত লাগান। দ্রুত ধাবমান তুষারমেঘের কবলে বিধ্বস্ত হয়ে পড়ে তাঁবুগুলি। ক্যাম্পসাইটের কিছু অংশ বরফের স্তূপের নীচে চাপা পড়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সৌভাগ্যবশত সেই ঘটনায় কোনও বড় ধরনের আঘাত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

তুষারধসের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মারিয়ো নওফাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন