Viral Video

‘ব্রেক, ব্রেক, ব্রেক’! চালক ক্যামেরায় নজর দিতেই পাল্টি খেয়ে ঝোপে ঢুকে গেল গাড়ি, ভাইরাল রোমহর্ষক ভিডিয়ো

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে গাড়িতে চড়ে ঘুরতে বেরিয়েছেন একদল বন্ধু। গাড়ির মধ্যে সবাই বেশ মজা করছেন। হাসিঠাট্টা চলছে। গাড়ির চালকও তাঁর ফোন বার করে ভিডিয়ো করা শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৭:২৮
Video shows car overturned as driver trying to shoot video while driving

ছবি: ইনস্টাগ্রাম।

গাড়ি চালানোর সময় ফোনে নজর। নিজস্বী তোলার চেষ্টা। বড় মূল্য চোকাতে হল যাত্রীদের। কয়েক বার পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে গেল সেই গাড়ি। যদিও সেই দুর্ঘটনার জেরে কারও মৃত্যু হয়নি। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে গাড়িতে চড়ে ঘুরতে বেরিয়েছেন একদল বন্ধু। গাড়ির মধ্যে সবাই বেশ মজা করছেন। হাসিঠাট্টা চলছে। গাড়ির চালকও তাঁর ফোন বeর করে ভিডিয়ো করা শুরু করেন। নিজস্বী তোলারও চেষ্টা করেন তিনি। এমন সময়ই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি দুলতে শুরু করে। এর পরেই গাড়িটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। পিছনের সিটে থাকা যাত্রী ব্রেক কষার জন্য চিৎকার করেন। কিন্তু লাভ হয়নি। গাড়িটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের সাহায্যের জন্য চিৎকার-চেঁচামেচি করতে শোনা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেলি.ব্রেক.ব্রেক’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যেমন কর্ম, তেমন ফল। এ বার যান কিছু দিন হাসপাতালে কাটান।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘লজ্জা করে না! গাড়ি চালানোর সময় এত দায়িত্বজ্ঞানহীন হন কী করে? বড় বিপদ হতে পারত।’’

Advertisement
আরও পড়ুন