Viral Video

দুই সন্তানই প্রথম বিভাগে উত্তীর্ণ! মিষ্টি বিতরণ করলেন, আনন্দে ভ্লগও বানিয়ে ফেললেন দিনমজুর, ভাইরাল ভিডিয়ো

বিহারের বাসিন্দা ওই দিনমজুরের নাম তুলসী মাজি। পেশায় তিনি দিনমজুর। পাশাপাশি টুকটাক ভ্লগিংও করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা হাজারখানেক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:১০
Video shows daily wage worker shares sweets with village to celebrates son and daughter’s success

ভ্লগ করে আনন্দের খবর জানাচ্ছেন তুলসী। ছবি: ইনস্টাগ্রাম।

পুত্র এবং কন্যা— উভয়েই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সন্তানদের সাফল্য উদ্‌যাপন করতে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন এক দিনমজুর। হৃদয়স্পর্শী তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের বাসিন্দা ওই দিনমজুরের নাম তুলসী মাজি। পেশায় তিনি দিনমজুর। পাশাপাশি টুকটাক ভ্লগিংও করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা হাজারখানেক। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভ্লগ পোস্ট করেন তুলসী। সেই ভ্লগে জীবনের আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি। সেখানে তুলসী জানান, তাঁর কন্যা মুসকান কুমারী এবং পুত্র সোনু কুমার— দু’জনেই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তা-ও আবার ছট পুজোর দিন। সেই আনন্দে তিনি গ্রামে মিষ্টি বিতরণ করবেন বলেও জানান। পরে মিষ্টি বিতরণও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তুলসীরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই তুলসী এবং তাঁর সন্তানদ্বয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে আশীর্বাদ করেছেন তাঁর পুত্র এবং কন্যাকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার সন্তানদের সাফল্যে আমি খুব আনন্দিত। ওরাও যেন আপনার মতো হাসিখুশি থাকতে পারে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘গর্বিত বাবা। দিনমজুর হয়েও সন্তানদের সাফল্যে মিষ্টি বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’’

Advertisement
আরও পড়ুন